‘আমি শোকাহত’, তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হয়েছেন  নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। শনিবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।   মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

রবিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘  সহকর্মী  নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লালের মৃত্যুতে আমি  শোকাহত । তিনি একজন প্রবীণ জনকর্মী ও রাজনৈতিক প্রতিনিধি ছিলেন। শুধু তাই নয় নাসিরউদ্দিন একজন আইনজীবী এবং খুব ভালো সমাজকর্মী। তিনি আমাদের দলের সম্পদ । তাঁর  পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি জানাই আমার সমবেদনা।’ 

 পরিবার সূত্রে খবর,  শনিবার রাত ১১ টা ৫০ মিনিট নাগাদ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন নাসিরউদ্দিন । সঙ্গে সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা পলাশির মীরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । কিন্তু সেখানে যেতেই চিকিৎসকেরা জানিয়ে দেন  হৃদরোগে আক্রান্ত হয়ে নাসিরউদ্দিনের মৃত্যু হয়েছে । বর্তমানে তৃণমূল বিধায়কের পরিবারে  রয়েছেন তাঁর এক পুত্র ও দুই কন্যা।

পেশায় আইনজীবী ছিলেন নাসিরুদ্দিন। ২০১১ সালে তিনি  তৃণমূলে যোগদান করেন । প্রথম বার কালিগঞ্জ থেকে জিতে বিধায়ক হন তিনি৷ ২০১৬ সালে অবশ্য নাসিরুদ্দিনকে  টিকিট দেয়নি শাসক  দল৷ তবে  ফের ২০২১ সালে কালিগঞ্জ কেন্দ্র থেকে নাসিরুদ্দিনকেই প্রার্থী করে তৃণমূল কংগ্রেস৷ আর তাতেই জয়ী হন তিনি । রাজ‍্য রাজনীতিতে লাল নামে পরিচিত ছিলেন তিনি।   বলা বাহুল্য, ২০২৬ সালেই রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন । তারআগেই  আচমকাই নাসিরুদ্দিনের  মৃত্যুতে কালীগঞ্জ আসনি ফাঁকা হয়ে গেল। ফলে এই আসনে উপনির্বাচন করাতে হবে।  

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস