আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে চেয়ে বিল পাশ বিধানসভায়

আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদেও মুখ্যমন্ত্রীকে চেয়ে বিল পাশ হল বিধানসভায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে আচার্য পদে চেয়ে ওই বিল পাশ হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে চেয়ে বিল পাশ হয়েছে বিধানসভায়। ওই পদে এতদিন বহাল ছিলেন রাজ্যের রাজ্যপাল। এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদেও মুখ্যমন্ত্রীকে চেয়ে বিল পাশ হল বিধানসভায়। বৃহস্পতিবার রাজ্যপালকে অপসারণ করে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে চেয়ে ওই বিল পাশ হয়।

সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা বিষয়ক দফতরের অধীননে থাকা আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) আলিয়া-ই-জামিয়া পদ থেকে রাজ্যপালকে অপসারণ করে মুখ্যমন্ত্রীকে বসাতে চেয়ে বৃহস্পতিবার বিধানসভায় পেশ করা হয় বিল। সংখ্যালঘু মাদ্রাসার উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি এদিন বিধানসভায় বিলটি পেশ করেন। এই বিল নিয়ে তীব্র আপত্তি জানায় বিজেপি। কিন্তু বিধানসভায় ধ্বনি ভোটে বিলটি পাশ হয়ে যায়। এই বিলে আচার্য বদলের পাশাপাশি রিডার এবং লেকচারারদের অ্যাসোসিয়েট প্রফেসরের মর্যাদা দেওয়া হয়েছে।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল রাজ্যের সরকার নিয়ন্ত্রিত ৩১টি বিশ্ববিদ্যালয়ে আচার্য পদ থেকে রাজ্যপালকে অপসারণ করে ওই পদে বসবেন মুখ্যমন্ত্রী। সেই মতো বিধানসভায় গত ১৩ জুন ভোটাভুটির ভিত্তিতে ওই বিল পাশ হয়। ১৬৭-৫৫ ভোটে তা পাশ হয়েকিন্তু বাদ ছিল আলিয়া বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে আলিয়া বিশ্ববিদযালয়ে আচার্য পদ থেকে রাজ্যপালকে অপসারণ করতে চেয়ে গত সোমবার রাজ্য মন্ত্রিসভা বৈঠকে বসে। সেখানে আলিয়ায় আচার্য বদলের বিষয়টিতে সিলমোহর দেয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, বৃহস্পতিবার ওই বিল পাশ করা হবে বিধানসভায়। সেই মতো এদিন বিলটি পাশ হয়ে যায় বিধানসভায়। নিয়ম মতো এদিন বিল পাশ হয়ে যাওয়ার পর ওই বিল পাঠানো হবে রাজ্যপালের কাছে। তার পর সেই বিলে রাজ্যপাল স্বাক্ষর করলে তবেই কার্যকর হবে। এখন রাজ্যপাল কী করেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ