আগামী রবিবার আইসিএসই দশমের ফল

আগামী রবিবার আইসিএসই দশমের ফল প্রকাশ হবে। রবিবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে CISCE বোর্ড। ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে ফল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার আইসিএসই দশমের ফল প্রকাশ হবে। রবিবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (Council for the Indian School Certificate Examinations -CISCE) । ছাত্র ছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবে cisce.org এবং results.cisce.org ওয়েবসাইটের মাধ্যমে। এর পাশাপাশি এসএমএসের মাধ্যমেও পড়ুয়ারা নিজেদের ফল জানতে পারবে। CISCE বোর্ড সূত্রে খবর, সেমেস্টার এক, সেমেস্টার দুই এবং প্রজেক্ট ও অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর চূড়ান্ত মার্কশিটে যোগ করা হয়েছে।

যদি কোনও পড়ুয়ার প্রাপ্ত নম্বর নিয়ে কোনও অভিযোগ থাকে্ তাহলে তারা লিখিতভাবে অভিযোগ জানাতে পারবে তাদের স্কুলে। সেই অভিযোগপত্রে বিস্তারিত বিষয়টি জানিয়ে অভিযোগ জানাতে হবে পড়ুয়াদের। স্কুল সেই অভিযোগ খতিয়ে দেখে যুক্তিযুক্ত মনে করলে CISCE  বোর্ডকে তা মেল করে পাঠাবে। দশম শ্রেণির ফল নিয়ে সব অভিযোগ asicse@cisce.org এই মেল আইডিতে মেল করতে হবে স্কুলগুলিকে। তার সঙ্গে বোর্ডের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে পড়ুয়ারা এই পন্থায় অভিযোগ জানাতে পারবেন কেবল তাদের রেজাল্টের নম্বর গণনায় ভুল হলে। যদি কোনও পড়ুয়া পুনরায় চেক করাতে চায় কোনও পেপার তবে সেক্ষেত্রে ১০০০ টাকা করে দিতে হবে। যে প্রক্রিয়া চলবে ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত।

দেশের করোনা পরিস্থিতিতে এই প্রথম আইসিএসই দশমের দুটো আলাদা সেমেস্টারে পরীক্ষা হয়েছে। এই পদ্ধতিতে সিবিএসই বোর্ডও মূল্যায়নের পথে হেঁটেছে। আইসিএসই দশমের প্রথম টার্মের পরীক্ষা হয় নভেম্বর-ডিসেম্বর মাসে। দ্বিতীয় টার্ম হয় এপ্রিল-মে মাসে। সেই পরীক্ষাগুলির ফল প্রকাশ করবে বোর্ড রবিবার বিকেল ৫টায়। তবে এই বোর্ডের দ্বাদশের ফল কবে প্রকাশ হবে তা এখনও জানানো হয়নি।

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

শুধু অভিনয়ে নয়, রাইফেল শুটিংয়েও দক্ষ ছিলেন, কীভাবে কারগিল সীমান্তে পৌঁছেছিলেন নানা পটেকর?

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?

মদ নিয়ে বিবাদের জেরে ভয়ংকর পরিণতি, তিনজনকে ট্র্যাক্টরে পিষে মারল যুবক

চার বছরের প্রেমের ভয়াবহ পরিণতি, বিয়ের আগেই প্রেমিকের গুলিতে মৃত্যু তরুণীর

দানবীর নানা, গাড়ি না কিনে দেড় কোটি বিলিয়ে দিয়েছিলেন গরিব কৃষকদের

শরীর ঘামছিল, বন্ধুকে শেষ ম্যাসেজ! নানার মৃত্যুতে চিকিৎসা সংক্রান্ত মামলা দায়ের, শোকপ্রকাশ বলিউডের

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

কাপড় ধোয়া নিয়ে বিবাদ, ভাইকে তোরোয়াল-কুড়ুল দিয়ে কুপিয়ে খুন দাদার

৮০ টাকার জন্য গলায় সুঁচ ফুটিয়ে বন্ধুকে খুন, কী ঘটেছিল মদের আসরে?

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির