১৬ নভেম্বর দুয়ারে রেশন শুরু হবে, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বহু প্রতিক্ষিত দুয়ারে রেশন প্রকল্পের সূচনার দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দিলেন, আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবারই উপনির্বাচনে জয়ী চার তৃণমূল বিধায়ক শপথ নিলেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের শপথ বাক্য পাঠ করান। এরপর বিধানসভার অধিবেশনে ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ভাষণে স্বভাবসুলভ ভঙ্গিমায় বিরোধী দল বিজেপিকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বহু প্রতিক্ষিত দুয়ারে রেশন প্রকল্পের সূচনার দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দিলেন, আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প। যদিও এই প্রকল্পের পাইলট শুরু হয়েছিল পুজোর আগে।

মঙ্গলবার বিধানসভায় ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, খুব শীঘ্রই প্রতিশ্রুতি মতো দুয়ারে রেশন পৌঁছাবে সরকার। আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে দুয়ারে রেশন প্রকল্প। পাড়ায় পাড়ায় গাড়িতে করে পৌঁছে যাবে রেশন সামগ্রী। পাশাপাশি তিনি জানান, ১৫ নভেম্বর থেকেই শুরু হবে দুয়ারে সরকার প্রকল্প। এখনও যারা বিভিন্ন সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি, তারা ওই ক্যাম্পগুলি থেকে নাম নথিভুক্ত করতে পারবেন। মুখ্যমন্ত্রীর কথায়, কিছু কিছু এলাকায় এই প্রকল্প সূচনা হলেও নানা সমস্যায় বাকি এলাকায় আটকে ছিল। এবার সমস্ত সমস্যার সমাধান করে শুরু হবে দুয়ারে রেশন। কীভাবে এই প্রকল্প আরও উন্নত ও সাবলীল করা যায় তা নিয়েও সমীক্ষা করেছে সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য সরকারের তরফে গাড়ির ব্যাবস্থা করা হচ্ছে। সেই গাড়ির সাহায্যে রেশন নিয়ে যাওয়া হবে পাড়ায় পাড়ায়। সেই গাড়ি থেকেই পাড়ার সব মানুষ একজায়গায় নিজেদের রেশন নিতে পারবেন।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের