আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘২৪০টি আসনে নেমেই এই ব্যবহার’, আম্বেদকর মন্তব্য নিয়ে শাহকে তোপ মমতার

নিজস্ব প্রতিনিধিঃ  বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে  অমিত শাহের বিতর্কিত মন্তব্য  নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বেফাঁস মন্তব্যের প্রতিবাদে একদিকে যখন তেড়েফুঁড়ে মাঠে নেমেছে কংগ্রেস   সেই সময় এই নিয়ে মুখ খুললেন রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই প্রসঙ্গে   এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেন তিনি। তাঁর লেখার  শিরনামে লেখা ছিল- ‘মুখোশ খুলে গিয়েছে!’

মমতা অভিযোগ তুলেছেন, ‘সংসদে সংবিধানের গৌরবময় ৭৫ বছরের পূর্তিতে ডঃ বাবাসাহেব আম্বেদকরকে  কটূক্তি করেছেন। তাতেই তিনি  অনুষ্ঠানের মধ্যে দাগ লাগিয়ে দেন  । অমিত শাহর এই মন্তব্য সেই লক্ষ লক্ষ মানুষকে আঘাত করছে যারা আম্বেদকরের পদাঙ্ক অনুসরণ করেন, তাঁর দেখানো পথে চলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানান,’ অমিত শাহের  এই বক্তব্যের জেরেই ওদের মুখোশ খুলে গেল। ২৪০ আসন পেয়েই এভাবে আম্বেদকরকে অসম্মান করছে। ৪০০ আসন পেলে হয়তো বাবাসাহেবের সব অবদান ভুলে নতুন ইতিহাস লিখত। ‘

সংসদে  কী বলেছিলেন অমিত শাহ ?

মঙ্গলবার  সংবিধানের ৭৫ বছরের বর্ষপূর্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন,’  এখন একটা ফ্যাশন তৈরি হয়েছে। আম্বেদকর, আম্বেদকর,আম্বেদকর…। এতবার ভগবানের নাম নিলে স্বর্গ পেয়ে যেত।’  আর আম্বেদকর নিয়ে এই বক্তব্যের পরেই সরব হয়েছেন বিরোধীরা। এদিন সকাল থেকেই সংসদে আম্বেদকর নিয়ে শাহী মন্তব্যের রেশ দেখা গিয়েছে। সংসদে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা । সেইসময় তৃণমূল কংগ্রেসের সাংসদরা লোকসভায় আম্বেদকর ইস্যুতে ওয়াকআউট করেন। এরপরেই এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ