এই মুহূর্তে

বাংলাদেশে বিপুল জয়ের জন্য ‘তারেকভাইকে’ শুভেচ্ছা মমতার

 নিজস্ব প্রতিনিধি:  বাংলাদেশে বহু বছর পর ক্ষমতায় ফিরেছে বিএনপি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হতে চলেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। বাংলাদেশে বইছে পরিবর্তনের ঝড়। তারেক রহমান দুটি আসন থেকেই জয়ী হয়েছেন। তাঁর এই সাফল্য গোটা বিশ্ব থেকেই আসছে শুভেচ্ছা বার্তা।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা পুত্রকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।” 

খালেদা পুত্রকে শুভেচ্ছা জানিয়ে মোদি লিখেছেন, “আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।” 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোটগণনা শেষে রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে জয়ী হলেও রাজধানীর এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়েন তারেক। তবে প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে জয় পেয়েছেন ৪৩৯৯ ভোটে। বগুড়া-৬ আসনে ১১৬টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২ হাজার ১৮০ ভোট।  রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফলের তথ্য জানাচ্ছে, এ আসনে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে  খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজেপির স্বার্থে হয়রান বাংলার ভোটাররা, SIR-এ বাদ গেলে ৬ নম্বর ফর্মও খারিজ

ভোটের আগেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে? দুশ্চিন্তায় ‘ বিচারাধীন’ ভোটাররা

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

রান্নার গ্যাসের হাহাকার মেটাতে নবান্নে কন্ট্রোল রুম খুললেন মুখ্যমন্ত্রী, তোপ কেন্দ্রকে

সন্ধ্যা নামতেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা-সহ জেলায় জেলায় ঝাঁপিয়ে নামল বৃষ্টি

ভোট ঘোষণার আগেই ২৯৪ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ