বাজেট অধিবেশনের আগে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১০ ফেব্রুয়ারি থেকে  বিধানসভায় শুরু হতে বাজেট অধিবেশন । আর সেই অধিবেশন শুরুর  আগে ওইদিন তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মূলত দলীয় বিধায়কদের কর্তব্য, শৃঙ্খলা ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হতে পারে বলে জানা  গিয়েছে। মুখ্যমন্ত্রী এবং তৃণমূল বিধায়করা ছাড়াও এই বৈঠকে থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি।

বিধানসভার নৌসের আলি কক্ষে তৃণমূল বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মমতা।  তাই বাজেট অধিবেশনের আগে মুখ্যমন্ত্রীর এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা । বলা বাহুল্য, আগামী ২০২৬ আসলে  রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন । তাই এই নির্বাচন নিয়ে শাসকদলের তরফ থেকে নেওয়া হয়েছে জোরকদমে প্রস্তুতি । সেইজন্য বিধানসভায় বাজেট অধিবেশনের আগে জনসংযোগের ক্ষেত্রে বিধায়কদের কী কী করতে হবে, তারই একটি রূপরেখা তৈরি করে দিতে  চলেছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের সামগ্রিক  কেমন পরিস্থিতির রয়েছে তা একেবারে নখদর্পণে মমতার । তাই বর্তমানে কোন কেন্দ্রের অবস্থা কী রকম তাও তিনি জানেন।  সেইজন্য বাজেট অধিবেশনের আগেই বিধায়কদের সঙ্গে  প্রতিটি আসন ভিত্তিক আলোচনা করতে চলেছেন তৃণমূল সুপ্রিম । তাই এই বৈঠক থেকে মমতা কী বার্তা দেন বিধায়কদের সেই দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?