বিজেপির দালাল ‘বাজারি’ সংবাদমাধ্যমকে নিশানা মুখ্যমন্ত্রীর

বুধবার সংবাদমাধ্যমের একাংশের কর্মকান্ড নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের আবহে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখানে সংবাদমাধ্যমের একাংশের কর্মকান্ড নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেলিভিশন চ্যানেলগুলির একাংশকে নিশানা করেন। তিনি বলেন এক শ্রেণীর সংবাদমাধ্যম কুৎসা ও অপপ্রচার করছে। মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘আমি কি মাটি থেকে উঠে আসা বলে, না কি আমি দরিদ্র সমাজের প্রতিনিধিত্ব করি বলে আমার উপর রাগ আপনাদের।?’ ত্রিপুরা, মণিপুর, উত্তরপ্রদেশে যে অত্যাচার হচ্ছে সংবাদমাধ্যমকে তা প্রচার করার জন্যও আর্জি জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন তিনি। ২০১৪ সালে বিজেপি যখন থেকে ক্ষমতায় এসেছে তখন থেকে ওদের কুৎসা ও মিথ্যাচার শুরু হয়েছে বলে মন্তব্য করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মিডিয়া ট্রায়ালের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি তো গিনিপিগ নই। যে আপনারা আমাকে গিনিপিগ করবেন।’

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আমি সাংবাদিকদের বলব নির্ভয়ে নিজেরা গিয়ে গ্রামে গ্রামে তদন্ত করুন। বিজেপি কোন কোন জায়গায় কত টাকা ঢেলেছে। টাকা গুলির সোর্স কী।’ সবাইকে শান্তি, সম্প্রীতি, সংহতি বজায় রাখার জন্যও বলেন তিনি।

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার