‘উত্তমকুমার বাঙালির চিরন্তন ম্যাটিনি আইডল’, মৃত্যুবার্ষিকীতে মহানায়ককে স্মরণ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: মহানায়ক উত্তমকুমারের প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তমকুমারের প্রয়াণ দিবস। ১৯৮০ সালে এই দিনেই বিনোদন জগৎ-র এই নক্ষত্রের মৃত্যু হয়েছিল। তাঁর ৪৫ বছরের মৃত্যু দিবসে টুইট করে তাঁকে আন্তরিক শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার নিজের এক্সহ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি লিখেছেন, ‘মহানায়ক উত্তমকুমার-এর মৃত্যু বার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আমাদের সবার মনের মণিকোঠায় আজও উত্তমকুমার বাঙালির চিরন্তন ম্যাটিনি আইডল। তাই তাঁর মৃত্যুর পর ৪৫ বছর কেটে গেলেও, তাঁর প্রতি অনুরাগ আমাদের কিন্তু এতটুকুও কমেনি। আমি গর্বিত, সিনেমায় ও বাঙালি মননে উত্তমকুমারের অনন্য অবদানকে শ্রদ্ধা জানিয়ে আমাদের সরকারই ২০১২ সাল থেকে বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীদের স্বীকৃতি জানানোর জন্য মহানায়ক সম্মান পুরস্কার চালু করেছে। আমি রেলমন্ত্রী থাকার সময়ই টালিগঞ্জ মেট্রো রেলস্টেশনের নাম পাল্টে রাখা হয় ‘মহানায়ক উত্তমকুমার’। তাঁর নামাঙ্কিত ‘উত্তম মঞ্চ’-কেও নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। উত্তমকুমার বাঙালির স্বপ্নের মহানায়ক – চিরকালীন ভালোবাসা। তাঁর মৃত্যুদিনে আমি আর একবার তাঁকে আমার প্রণাম জানাই।’

 

ওগো বধু সুন্দরী, হারানো সুর, অ্যান্টনী ফিরিঙ্গি, নায়ক, সন্ন্যাসী রাজার মতো একাধিক ছবিতে নিজের ছাপ রেখে গিয়েছেন তিনি। সুচিত্রা সেন থেকে শুরু করে সেই সময়ের সকল নায়িকাদের সঙ্গে সমান তালে ছবি করে বক্স অফিস হিট করেছে তিনি। এমনি এমনি তাঁকে মহানায়কের সম্মান দেওয়া হয়নি। এত বছর পেরিয়ে এসেও তাঁর অভিনীত সিনেমা মানুষের মনে দাগ কাটে।

জানা যায়, ১৯৮০ সালে ওগো বধূ সুন্দরী ছবির শুটিংয়ের সময় স্ট্রোক হয় মহানায়কের। মাত্র ৫৩ বছর বয়েসেই না ফেরার দেশে চলে যান তিনি। প্রতিবছর এই দিনে সরকারের পক্ষ থেকে মহানায়কের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এবারও দক্ষিণ কলকাতার উত্তরম মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মে.র ফিরহাদ হাকিমও।

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর