‘‌সমস্ত সীমা লঙ্ঘন করছে নির্বাচন কমিশন’‌, জ্ঞানেশকে ফের পত্রবোমা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় আবার কড়া চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পত্রবোমা পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতে সংবিধানের সব সীমা লঙ্ঘন করেছে। এই ভাষাতেই তোপ দেগেছেন তিনি।

এদিকে আজ দুপুরে এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে অন্ধকারে রেখে যেভাবে অফিসারদের বদলি করা হচ্ছে সেটা গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। এক্স হ্যান্ডেলে তোপ দাগার পরও কোনও প্রতিক্রিয়া মেলেনি নির্বাচন কমিশনারের তরফে। তাই আবার সন্ধ্যায় কড়া চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। আর চিঠিতে জ্ঞানেশ কুমারকে ধুয়ে দিয়ে লেখেন, ‘‌ইদানীংকালে নির্বাচন কমিশনের কাজের পদ্ধতি সৌজন্যের সমস্ত সীমা এবং সাংবিধানিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। বিশেষ করে স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া চলাকালীন যে ধরনের পদক্ষেপ নির্বাচন কমিশন নিচ্ছে, তাতে ‘পক্ষপাতদুষ্ট’ আচরণের ছায়া রয়েছে। নির্বাচন কমিশন বাস্তবের সঙ্গে সম্পর্কহীন এবং জনস্বার্থকে উপেক্ষা করে কাজ করছে।’‌

অন্যদিকে এই চিঠিতে মুখ্যমন্ত্রী রাজ্যের শীর্ষ অফিসারদের হঠাৎ বদলির বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। আর মুখ্যসচিব থেকে শুরু করে স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং আইজি’‌র মতো গুরুত্বপূর্ণ পদের অফিসারদের যেভাবে দ্রুত সরিয়ে দেওয়া হয়েছে সেটাকে ‘একতরফা’ বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাই চিঠিতে লেখেন, ‘‌ডিএম, এসপি থেকে শুরু করে খাদ্য দফতর বা পিডব্লিউডি’‌র প্রিন্সিপাল সেক্রেটারি পদমর্যাদার অফিসারদের নির্বাচনী পর্যবেক্ষকের কাজে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়ায় বাংলার প্রশাসন প্রায় অচল হওয়ার মুখে। মার্চ–এপ্রিল মাসে বাংলায় প্রবল প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকে। তখন স্থানীয় পরিস্থিতি ও ভৌগোলিক গঠন সম্পর্কে সম্যক ধারণা আছে এমন অভিজ্ঞ অফিসারদের প্রয়োজন সবচেয়ে বেশি। অথচ তাঁদের সরিয়ে দেওয়ায় জরুরি বিপর্যয় মোকাবিলা এবং জনজীবন স্বাভাবিক রাখার কাজ চরম বিঘ্নিত হবে।’‌

এছাড়া এই পরিস্থিতিতে যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য নির্বাচন কমিশন দায়ী থাকবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী চিঠিতে। এর আগে সাতটি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারকে। আজকের চিঠিটি অষ্টম। সেখানে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘‌বাইরে থেকে আসা অফিসারদের পক্ষে স্থানীয় ভাষা ও সংবেদনশীলতা বুঝে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তার ফলে যদি কোনও প্রশাসনিক বিপর্যয় ঘটে, তার দায়ভার সম্পূর্ণ নির্বাচন কমিশনকেই নিতে হবে। আদালত মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার কথা বললেও কমিশন যেভাবে তড়িঘড়ি পদক্ষেপ করছে সেটা আদতে ‘গণতন্ত্রের প্রহসন’ ছাড়া আর কিছুই নয়। নির্বাচিত সরকারকে এভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা পরোক্ষ জরুরি অবস্থা জারির সামিল। যা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। জনস্বার্থ বিরোধী এবং উদ্দেশ্যপ্রণোদিত এমন আচরণ থেকে বিরত থেকে দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করা হোক।’‌

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?