‘মুখ্যমন্ত্রী নিজে মহিলা তাই অসুবিধা বুঝেছেন’, মানহানি মামলা নিয়ে মন্তব্য মমতার আইনজীবীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানি মামলা দায়ের করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বুধবার ছিল এই মামলার প্রথম  শুনানি। এরপরেই  মুখ্যমন্ত্রী আইনজীবী সঞ্জয় বসু বিব্রতিতে  জানান, ‘মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা। সেইজন্য তিনি মহিলাদের অসুবিধার কথা ভাল বুঝতে পারবেন।‘

 পাশাপাশি মুখ্যমন্ত্রীর আইনজীবী আরও  জানিয়েছেন, ‘এদিন দুপুর পর্যন্ত মামলা সংক্রান্ত কোন কাগজ হাতে আসেনি। এই মামলা আসলে রাজ্যপালের রাজনৈতিক বিষয় চরিতার্থ করা।‘ বলা বাহুল্য, মাত্র কয়েকমাস আগে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন। তা নিয়ে ফের শুরু হয়েছিল রাজ্য এবং রাজভবন সংঘাত।

 উল্লেখ্য,  গত ২৭ জুন নবান্নের সভাঘর থেকে দুই বিধানসভা কেন্দ্রে জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ নিয়ে সরব হয়েছিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময় তিনি বলেছিলেন, ‘রাজভবনের যা কীর্তি, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছেন। আমার কাছে অভিযোগও এসেছে।‘ আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই মামলা করেছেন রাজ্যপাল। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বুধবার সেই মামলার শুনানি হয়। আগামীকাল অর্থাৎ ৪ জুলাই হবে এই মামলার পরবর্তী শুনানি।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা