ভবানীপুরে এবার ‘‌মাইক্রো ম্যানেজমেন্ট’‌ তৃণমূলের, রেকর্ড ভোটে জিততে পদক্ষেপ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা নিয়ে বড় পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। কারণ এখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন। এই বিধানসভা কেন্দ্র মুখ্যমন্ত্রীর খাসতালুক বলে পরিচিত। এবার এই বিধানসভা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জিততে চান তৃণমূলনেত্রী। কারণ এখানে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ায় ৪০ হাজার নাম বাদ পড়েছে। এখানে অনেক বৈধ ভোটারকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাই নির্বাচন কমিশন এবং বিজেপিকে উচিত শিক্ষা দিতেই এবার ‘‌মাইক্রো ম্যানেজমেন্ট’‌ পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস।

এদিকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রেকর্ড ভোটে জয় নিশ্চিত করতেই ‘‌মাইক্রো ম্যানেজমেন্ট’‌ বা সূক্ষ্ম স্তরের রণকৌশল নিল তৃণমূল কংগ্রেস। তাই এবার নিজের কেন্দ্রে জয়ের ব্যবধানকে ঐতিহাসিক মাত্রায় নিয়ে যেতে এবার ওয়ার্ড ধরে ধরে দায়িত্ব ভাগ করে দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। এখানের ৬৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক এবং প্রচারের যাবতীয় দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা জাভেদ খানের কাঁধে। এখানে অবাঙালি এবং সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডে দলের ভোটব্যাঙ্ক অটুট রাখতে এবং বিরোধীদের এক ইঞ্চিও জমি না ছাড়তেই এই সুপরিকল্পিত পদক্ষেপ করা হয়েছে বলে সূত্রের খবর। এই কেন্দ্রকে মিনি ইন্ডিয়া বলা হয়।

অন্যদিকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে কলকাতা পুরসভার মোট আটটি ওয়ার্ড আছে। এই আটটি ওয়ার্ড পরিচালনার দায়িত্ব দলের দুই শীর্ষ নেতার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল। সুব্রত বক্সির অধীনে দেওয়া হয়েছিল ৬৩, ৭০, ৭১, ৭২ এবং ৭৩ নম্বর ওয়ার্ডে ভার। আর বিধানসভার বাকি ওয়ার্ডগুলিতে প্রচার এবং ভোট পরিচালনার দায়িত্ব পান ফিরহাদ হাকিম। এবার সুব্রত বক্সির হাত থেকে ৬৩ নম্বর ওয়ার্ড পৃথকভাবে তুলে দেওয়া হল জাভেদ খানের হাতে। কেন এমন করা হল?‌ ভবানীপুরের এই নির্দিষ্ট ওয়ার্ডটির জনবিন্যাস এবং রাজনৈতিক সমীকরণের কথা মাথায় রেখেই এমন পরিবর্তন করা হয়েছে বলে সূত্রের খবর। এই ওয়ার্ডটিতে অবাঙালি এবং সংখ্যালঘু ভোটারদের একটি বড় অংশের বসবাস।

এছাড়া জাভেদ খান রাজ্যের একজন অত্যন্ত অভিজ্ঞ সংখ্যালঘু নেতা। আবার দক্ষ সংগঠকও। তাঁর এই দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও মাটি কামড়ে পড়ে থাকার দক্ষতাকে ৬৩ নম্বর ওয়ার্ডে কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই মিশ্র জনসংখ্যার অঞ্চলে প্রত্যেকটি পরিবারের কাছে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান পৌঁছে দেওয়া এবং তাঁদের ভোটকে তৃণমূলে নিয়ে আসতেই জাভেদ খানকে নামানো হল বলে সূত্রের খবর। এই বিধানসভা কেন্দ্রে জয়ের মার্জিন বাড়ানোই লক্ষ্য। জাভেদ খান দায়িত্ব পেয়েই সংবাদমাধ্যমে জানান, ৬৩ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি ঘরে মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। ভবানীপুরের মাটিতে জয়ের ব্যবধান বাড়াতেই এমন পদক্ষেপ।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?