মুখ্যমন্ত্রীর দেখান পথেই বাংলায় ভেষজ আবির বানাল  কলেজ পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল।’ আজ্ঞে হ্যাঁ, ইতিমধ্যে মন রাঙিয়ে গিয়েছে সবারই। আর ঠিক  এক দিন। তারপরই রাজ্য জুড়ে চলবে বাঙালির রঙের উৎসব দোল।  তবে চলতি বছর দোল উপলক্ষে  বাংলায় তৈরি হল মুখ্যমন্ত্রীর দেখান পলাশ ফুল দিয়ে ভেষজ আবির। এটি বানিয়েছে কলেজের বেশ কিছু পড়ুয়ারা। আর সেই আবির  বিক্রিও করলেন কলেজের ছাত্রীদের মধ্যে। 

বিশ্ব বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আগামীর দিন ক্ষুদ্র মাঝারি শিল্পর। অনেক বড় শিল্প যে কর্মসংস্থান করতে পারছে না তাই করছে ক্ষুদ্র মাঝারি শিল্প।  আর তাই মুখ্যমন্ত্রীর কথা মত পলাশ ফুল দিয়ে আবির তৈরি করল গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ এবং মুরুলীধর গার্লস কলেজের ছাত্রীরা।স্বনির্ভর হওয়ার পাশাপাশি এবার স্বাস্থ্য সম্মত উপায়ে রং খেলবেন শহরের কলেজের মেয়েরা।  গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের শিক্ষিকা জানিয়েছেন, ছাত্রীরা এই আবির বানান শিখেছে। আগামী দিনে তারা ভবিষ্যৎ  প্রজন্মকে দিশা দেখাবে।

উল্লেখ্য বর্তমানে গাঁদা ফুল, কাঁচা হলুদ, জবা, বিট, অপরাজিতা, পালং, গোলাপের নির্যাস দিয়ে তৈরি হয় নানান ভেসজ আবির।  এই আবিরে রাসায়নিক থাকে নামমাত্র। এরফলে এটি একদম স্বাস্থ্য সম্মত হয়ে থাকে। তাই ছোট থেকে বড় সকলেই এই আবির মেখে দোল উৎসব পালন করতে পারবে।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত