‘বাংলায় ফিরে আসুন, এখানেই কাজের ব্যবস্থা করব’, ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়াটগঞ্জের দইঘাটে নবনির্মিত সিরিটি মহাশ্মশানের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে, মন্দির, স্কাইওয়াক, দর্গাঅঙ্গন তৈরি করার কথা বলার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের ওপরে হেনস্থা নিয়ে এদিন সোচ্চার হয়েছেন। অন্যরাজ্যে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকরা নির্যাতিত হচ্ছে। তাঁদের অন্য রাজ্য থেকে ফিরে আসতে বলেছেন তিনি। রাজ্যের মধ্যেই তাঁদের কাজের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নাম না করে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন,  বাংলায় ভিন্ রাজ্যের দেড় কোটি শ্রমিক কাজ করে। কিন্তু তাঁরা কোনওভাবে হেনস্থা বয়না। কিন্তু বাংলার বাইরে বাংলার শ্রমিকরা হেনস্তার শিকার হয়। বাংলায় অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে। বাড়িতে ফিরে এলে তাঁদের কাজের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি আগেও দিয়েছেন তিনি। পাশাপশি, ভোটের জন্য রাজ্যে দাঙ্গা করতে চায় কেউ কেউ। কিন্তু আমরা চাই সকলে শান্তিতে থাকুক। শান্তি বজায় রাখাই কাজ। জীবনে ও মনে শান্তি থাকলে সবকিছু ভালো হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সবকিছুর জন্য প্রস্তুত করতে হবে।

এদিন তাঁর কথায় উঠে এসেছে অভিন্ন ভারতের কথা। হিন্দু-মুসলিম প্রসঙ্গ স্বাধীনতার সময় থেকেই চলে আসছে। স্বাধীনতার আগে সকলেই একসঙ্গে বসবাস করত। সকলেই নিজের নিজের জায়গায় শান্তিপূর্ণভাবে বসবাস করুক। সকলেই নিজের নিজের মতো করে শান্তিপূর্ণভাবে কাজ করে বসবাস করুক। বাংলা সকলের জন্য। বাংলা এখন শিল্পের গন্তব্য। বাংলা এখন দেশে-বিদেশের সমাদৃত। রাজ্যের বিভিন্ন এলাকায় মন্দির তৈরির কথাও বলেছেন তিনি। কালীমন্দির স্কাইওয়াক, দীঘা জগন্নাথ মন্দির ঘুরে দেখানোর কথা বলা হয়েছে।

 

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

বিনামূল্যে সোমনাথ দর্শনে বাঁকুড়া থেকে রওনা ৩৫ তীর্থযাত্রীর, পুরো সফরের খরচ রাজ্য সরকারের

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ, ৩০০ কোটি টাকা ক্ষতির মুখে ‘টক্সিক’, কান্নায় ভেঙে পড়লেন যশ

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বাঙালি রসনার অনন্য স্বাদ! বানিয়ে নিন পোস্ত বাটা দিয়ে লাউ শাক ভর্তা

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর