যুবভারতীতেতাণ্ডবের ঘটনায় ধৃত ৯ জনকে অন্তর্বর্তী জামিন দিল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: মেসির যুবভারতী সফর ঘিরে চরম বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছিল। হয়েছিল ভাঙচুর। সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। সেই ঘটনায় ধৃত ৯ জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল বিধাননগর এসিজেএম আদালত।

গত ১৩ ডিসেম্বর কলকাতায় মেগা ইভেন্ট ছিল। বেশ কয়েকঘণ্টা যুবভারতীতে কাটানোর কথা ছিল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার ফুটবলারের। প্রিয় তারকাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন চড়া দামে টিকিট কেটে। মেসি যখন স্টেডিয়ামে ঢুকলে তাঁকে ঘিরে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ প্রায় শতাধিক মানুষ। এমন সেলফি তোলার হিড়িক ছিল যে, মোটা অঙ্কের টাকা দিয়ে যারা গ্যালারিতে ছিলেন তারা মেসির ঝলকটুকুও দেখতে পাননি। এতেই বাড়তে থাকে ক্ষোভ। নির্ধারিত সময়ের আগেই ময়দান ছাড়েন মেসি। তারপরেই ক্ষোভ উগড়ে দেন উন্মত্ত জনতা। ভাঙা হয় চেয়ার, ছোঁড়া হয় বোতল। ময়দান জুড়ে যেন তান্ডব চলে।  তারকা ফুটবলার ময়দান ছাড়তেই ফেন্সিংয়ের গেট ভেঙে মাঠে শয়ে শয়ে দর্শক ঢুকে পড়েন। ছেঁড়া হয় গ্যালারিতে লাগানো স্পনসরদের ব্যানারও। পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ফেরানো চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।

আরও পড়ুন:  মেসির শিরোপা জেতা চেজ স্টেডিয়ামের ঘাস কিনতে প্রি বুকিং, কত দাম?

যুবভারতীর ঘটনায় গ্রেফতার করা হয়েছে ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তাঁকে জেরা করছে পুলিশ। এমনকি তাঁর অ্যাকাউন্ট থেকে ফ্রিজ করা হয়েছে ২২ কোটি টাকা। ‘মেসি ইন কলকাতা’ ইভেন্টের জন্য বিভিন্ন সূত্র থেকে এই বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছিল, পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাছাড়াও শতদ্রুর বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে  একাধিক নথি ৷  মেসি ইভেন্ট ঘিরে আর্থিক লেনদেন থেকে প্রশাসনিক সিদ্ধান্ত, সবটাই খতিয়ে দেখে চলছে তদন্ত।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়