আদালতকে বিপথে চালনার অভিযোগ, আইসির বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আদালতকে বিপথে চালনার অভিযোগে নরেন্দ্রপুর থানার আইসির বিরুদ্ধে উপযুক্ত বিভাগীয় তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতকে বিপথে চালনার অভিযোগ উঠেছিল দক্ষিন ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার আইসির বিরুদ্ধে। এবার সেই আইসির বিরুদ্ধে উপযুক্ত বিভাগীয় তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে পরিচারিকাকে অপহরণের চেষ্টা ও হুমকি মামলার তদন্তভার সিআইডির হাতে(CID) স্থানান্তরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেন। ৭ জুনের মধ্যে সিআইডির ডিজিপিকে রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য  নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা মধু সিং পরিচারিকার কাজ করতেন ওই এলাকারই শশাঙ্ক রাজ সাহুর বাড়িতে। অভিযোগ, গত ২৭ জানুয়ারি বিকাল চারটে নাগাদ মধুদেবী যখন কাজ করে ফিরছিলেন সেইসময় তিন ব্যক্তি তাঁর পথ আটকায়। পথ আটকে তাঁরা শশাঙ্কর সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চায়। তারা জিজ্ঞেস করে শশাঙ্কর বাড়িতে ক’টি ঘর রয়েছে? কোন ঘরে কে থাকেন?  বাড়ি থেকে কে কখন বের হন?  অভিযোগ মধুদেবীকে ঘুষ দিয়ে তাঁর থেকে তথ্য বের করে আনার চেষ্টা করে তারা। শশাঙ্কর বাড়ি দখল করে নেওয়ার হুমকিও দেয় অভিযুক্তরা। এই গোটা ঘটনাটি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পর ৩ ফেব্রুয়ারি পাঁচ-ছ’জন গাড়ি নিয়ে এসে মধুকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এর পর স্থানীয় বাসিন্দারা বিনোদ যাদব নামে এক ব্যক্তিকে পাকড়াও করে। ওই ব্যক্তির কাছ থেকে এবং গাড়ি থেকে একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয় বলে দাবি মামলাকারীর। যদিও সিজার লিস্টে গাড়ি ছাড়া আর কিছু পুলিশ দেখায়নি বলে মধু সিং দাবি করে। পুলিশকে সিসিটিভি ফুটেজ সংগ্রহের আবেদন করা হলেও তা তারা করা হয়নি বলে অভিযোগ। এর মাঝে বাড়ি বয়ে এসে খুনের হুমকিও দেওয়া হয়। গত ২৪ ফেব্রুয়ারি ডিজিপিকে চিঠি দিয়ে এই মামলা সিআইডি-কে হস্তান্তর করার আবেদন জানান মধু সিং।

সেই মামলায় এদিন বিচারপতি রাজশেখর মান্থার পর্যবেক্ষণ, গত ১৯ এপ্রিল বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু যে রিপোর্ট পেশ করেছেন তাতে একাধিক খামতির কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু নথি দেখে আদালত মনে করছে যে এই মামলায় আরও অনেক খামতি রয়েছে, যা অতিরিক্ত পুলিশ সুপার উল্লেখ করেননি। যদিও সেই রিপোর্টে পুলিশ সুপার কেন স্বাক্ষর করেননি, তা আদালতের কাছে স্পষ্ট নয়। য়ার তা নিয়ে রাজ্যের আইনজীবী জানিয়েছেন, ১৯ এপ্রিল এই রিপোর্টকে অনুমোদন দেওয়ার পর পুলিশ সুপার ছুটিতে গিয়েছিলেন।

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য রানে ফিরলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিন-আর্জি নিয়ে কী বক্তব্য? সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২