সৌজন্য মমতার, রাজ্যপালের শপথ অনুষ্ঠানে বিমান বসুকে বিশেষ সম্মান

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকভবনে বৃহস্পতিবার শপথ নিয়েছেন নবনিযুক্ত রাজ্যপাল আরএন রবি (RN Rabi)। তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এদিন শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রমুখ। সেখানেই বিমান বসুকে সৌজন্য দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সৌজন্যতার কথা বলেই সিপিএমকে পাঠ নিতে বললেন কুনাল ঘোষ।  

বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে বিমান বসুকে পিছনে বসে থাকতে দেখে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। আর বিমান বসুকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আপনি পিছনে বসে আছেন কেন বিমান দা?‌ সামনে এগিয়ে আসুন। আপনার শরীর কেমন আছে?‌ ভাল থাকবেন।’‌ তৃতীয় সারি থেকে নিয়ে প্রথম সারিতে বসান মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়, লোকভবন থেকে বের হওয়ার সময়েও সেই সৌজন্যতা দেখা গিয়েছে। বিমান বসুর গাড়ি তখনও আসেনি। গাড়ির জন্য দাঁড়িয়েছিলেন। সেই সময় তাঁকে দেখে নিজের গাড়িও আসতে নিষেধ করেন মুখ্যমন্ত্রী।

বিমান বসুর গাড়ি আসার পরে তাঁকে তুলে দিয়ে তবেই নিজের গাড়ি ওঠেন মুখ্যমন্ত্রী। কুনাল ঘোষ বলেন, বিমান বসু যে আসনে বসেছিলেন, সেটি মেয়র ফিরহাদ হাকিমের জন্য নির্ধারিত ছিল। সেই চেয়ার থেকে তাঁর নাম সরিয়ে বিমান বসুকে বসিয়েছেন মুখ্যমন্ত্রী। সিপিএমকে বিঁধে কুণালের বক্তব্য, সিপিএম দেখেও শেখে না, ঠেকেও শেখে না।

তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন ডিএমকে সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়ানো প্রাক্তন আইপিএস আর এন রবিকে পাঠানো হয়েছে বাংলার রাজ্যপাল হিসাবে। বৃহস্পতিবারই শপথ নিয়েছেন তিনি। 

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?