‘‌হুমায়ুনের স্টিং ভিডিও কে বানাল?’‌, ঘুরিয়ে কবীরের পাশে দাঁড়ালেন সেলিম

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসেন। তারপর দলের ইস্তেহার প্রকাশ করেন এবং গ্রামবাংলার মাটিতে সভা করেন। কিন্তু শাহের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হল সেসবকে যেমন পরিসংখ্যান দিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছেন তেমনই সেই একই পথ ধরে মোদি–শাহকে তুলোধনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আর এখান থেকেই বোঝা গেল, তৃণমূল কংগ্রেসের বক্তব্যটি সঠিক। তবে হুমায়ুন কবীরের ভিডিও সামনে আসলেও কার্যত পাশে দাঁড়ালেন সিপিএম নেতা।

এদিকে বিজেপি শাসিত সব রাজ্যে অপরাধের হার বেশি। নারীদের বিরুদ্ধে অপরাধ ঘটেছে বেশি। এনসিআরবি’র রিপোর্ট সেটাই দেখাচ্ছে। দেশে নরেন্দ্র মোদি সরকার আসীন হওয়ার পর থেকে এই প্রবণতা দেখা গিয়েছে। সেই মোদি দু’‌দিন আগে বাংলায় এসে আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। কোন মুখে দিলেন? এই প্রশ্নই তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক। তবে হুমায়ুন কবীর এবং স্টিং অপারেশন নিয়ে মহম্মদ সেলিম আজ সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‌বুলডোজার ন্যায়ের নামে প্রত্যেক রাজ্যে আইন ভাঙছে বিজেপি। সেই বিজেপি কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করবে? গুজরাটে শেখ সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলায় জেলে যেতে হয়েছিল যাকে তিনি এখন বাংলায় এসে আইনের শাসন নিয়ে কথা বলছেন! হুমায়ুনের স্টিং ভিডিও কে বানাল? পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকা উড়ছে।‌’‌

অন্যদিকে মহারাষ্ট্র, গুজরাটে বিজেপি নেতাদের জমি কেলেঙ্কারি বছরের পর বছর ঝুলে রয়েছে বলে তোপ দাগেন লালপার্টির শীর্ষ নেতা। মোদি–শাহ দু’‌জনেই বাংলায় এসে নারী সুরক্ষার কথা বলেছেন। এটাকেই তোপ দেগে মহম্মদ সেলিমের বক্তব্য, ‘‌বিলকিস বানু, হাথরস, উন্নাও মানুষ দেখেছেন। এপস্টাইন কাণ্ডে তো মোদি, ট্রাম্প, নেতানিয়াহু সবাইকে ঘিরে আঙুল উঠেছে। অভয়া কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রী দেখা পর্যন্ত করেননি পরিবারের সঙ্গে। ওরা নারী সুরক্ষার কথা বলছেন!‌ এবার এই ভিডিও কারা বানাল আর এত টাকাই বা কোথা থেকে এল?‌’‌ এভাবেই মহম্মদ সেলিম এবার হুমায়ুন কবীরের পাশে দাঁড়ালেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এছাড়া এসআইআর নিয়েও বিজেপি ও নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক। এমনকী অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কেন্দ্রীয় সরকার যে বিভাজন করছে সেটাও তুলে ধরেন তিনি। মহম্মদ সেলিমের কড়া আক্রমণ, ‘‌সাম্প্রদায়িক উন্মাদনা তৈরির চেষ্টা চলছে। দ্বিতীয় শ্রেণির নাগরিক করার চেষ্টা চলছে। এসআইআর করে লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করা হচ্ছে। সুপ্রিম কোর্ট যা বলছে তার অর্থ, ভোট দিতে না পারলেও চলবে। আমরা বলছি ভোটাধিকার একটি সাংবিধানিক অধিকার। তাকে রক্ষা করতেই হবে। মানুষের ভোটাধিকার বাতিল করে সুষ্ঠু ভোট হতে পারে না। অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে সংবিধানের নির্দেশমূলক নীতিতে। বিজেপি অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিভাজন করছে। মৌলিক অধিকার প্রয়োগ না করে নির্দেশমূলক নীতি নিয়ে কথা বলছে।’‌

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়