চাপে রাজ্যপাল, শ্লীলতাহানি কাণ্ডে নোটিস জারি সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শ্লীলতাহানি কাণ্ডে আরও চাপ বাড়ল রাজ্যপালের। শুক্রবার  সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা  শ্লীলতাহানির মামলায় তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষিতে  রাজ্য ও কেন্দ্রকে একযোগে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।

এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে হয় এই মামলার শুনানি। আর সেই সময় আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, শ্লীলতাহানি মামলায় কেন্দ্রকে যুক্ত করতে হবে। এছাড়াও এই মামলার তদন্তের জন্য কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলকেও সহযোগীতা করতে হবে।

গত ২ মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ করে। প্রথমে তিনি দ্বারস্ত হন কলকাতা পুলিশের কাছে। কিন্তু  সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে খাতায় কলমে কোন অভিযোগ নিতে পারেনি পুলিশ। তবে নির্যাতিতার বয়ানের ভিত্তিতে  অনুসন্ধান শুরু করে কলকাতা পুলিশ। কিন্তু মহিলাকে পুলিশের কাছে যেতে বাধা দেওয়ার অভিযোগে রাজভবনের কয়েক জন আধিকারিকের নামে মামলাও রুজু করেছিল পুলিশ। কিন্তু কলকাতা হাইকোর্ট রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে স্থগিতাদেশ জারি করে। আর তাতে বন্ধ হয়ে যায় তদন্ত। তবে নির্যাতিতা হাই কোর্টের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৩ জুলাই । এদিন ছিল শীর্ষ আদালতে এই মামলার শুনানি। আর শুনানি চলাকালীন সময় মামলাকারীর আইনজীবী বলেন, ‘সংবিধানের ৩৬১ ধারার দোহাই দিয়ে রাজ্যপাল ফৌজদারি মামলা থেকে পুরোপুরি অব্যাহতি পেতে পারেন না।‘রাজ্যপালের বিরুদ্ধে তদন্তে ছাড়পত্র দেওয়ার দাবি জানায় রাজ্যও। এরপরই মামলাটি গ্রহণ করে এ ব্যাপারে তিন সপ্তাহের মধ্যে রাজ্য ও কেন্দ্রের জবাব তলব করল সুপ্রিম কোর্ট।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের