‘নেত্রীকে কথা দিয়েছিলাম জিতব,’ জয়ের পর প্রতিক্রিয়া দেবাশিস কুমারের

দক্ষিণ কলকাতার হেভিওয়েট প্রার্থী। তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার হেভিওয়েট প্রার্থী। তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস কুমারকে কলকাতা পুরভোটে ফের প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। আর সেই ভরসাতে ফের ভোট ময়দানে নেমে জয় পেয়েছেন দেবাশিস কুমার। ইভিএম খুলতেই দেখা গিয়েছে সবাইকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন দক্ষিণ কলকাতার তৃণমূল নেতা দেবাশিস কুমার। ফের পুরভোটে জিতে দেবাশিস কুমার জানিয়েছেন, ‘আমি আমার নেত্রীকে কথা দিয়েছিলাম। আমরা জিতব। আমার ভাল লাগছে মানুষ আমাদের বিশ্বাস করেছে। ৮৬ এবং ৮৭ ওয়ার্ডেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরাই জয়ী হয়েছে।’ ৮৫ নং ওয়ার্ডে জয় পাওয়ার পর এমনটাই জানিয়েছেন দেবাশিস কুমার। 

এখনও পর্যন্ত ভোট পরিসংখ্যানের নিরিখে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭৪.২ শতাংশ ভোট। বামেরা পেয়েছে ৯ শতাংশ ভোট, বিজেপির প্রাপ্ত ভোট ৮ শতাংশ। এই মুহূর্তে কলকাতা পুরভোটের ১৪৪ ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১৩১ টি আসনে, সিপিএম ৪ টি, বিজেপি ৫ টি ও কংগ্রেস ২। অন্যান্যরা রয়েছেন ২ আসনে এগিয়ে। আপাতত বলাই যায় কলকাতা পুরসভার সবুজ ঝড় বইতে চলেছে।

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

কন্যাসন্তানের জন্ম দিলেন বুবলী, তৃতীয়বার বাবা হলেন শাকিব খান! জোর গুঞ্জন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য