মানহানিকর মন্তব্য! শুভেন্দুকে আইনি নোটিশ ধরালেন কাকলি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর গ্রেফতারির পরেই কার্যত শাসকদলের বিরুদ্ধে তেড়েফুঁড়ে নেমেছে বিরোধীরা। অথচ বিরোধীদের বিরুদ্ধেই ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ রয়েছে। এই রেশন বণ্টন দুর্নীতি মামলায় কাকলি ঘোষ দস্তিদারও জড়িত বলে মন্তব্য করেন শুভেন্দু।  এই প্রেক্ষিতেই তাঁকে আইনি নোটিশ পাঠালেন বারাসাতের তৃণমূল সাংসদ।

নোটিশে লেখা রয়েছে, “কাকলি শুধু এক জন রাজনীতিকই নন, এক জন নির্বাচিত সাংসদ এবং নামী চিকিৎসকও। তাই বিরোধী দলনেতার মন্তব্যে তাঁর এবং পরিবারের সম্মানহানি হয়েছে। নোটিস পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে নিঃর্শত ক্ষমা না চাইলে শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।”

পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার নোটিশটি পোস্ট করে লেখেন, ‘‘আমার এবং আমার পরিবারের সবাই খেটে খাওয়া মানুষ, আমরা অনৈতিক ভাবে কোনও উপার্জন করি না। অন্যায়ের সাথে আপস করি না। আমাদের নামে যে ভাবে সংবাদ মাধ্যমের সামনে কুরুচিকর মন্তব্য করেছে তার জন্যই শুভেন্দু অধিকারীকে মানহানির আইনি নোটিস পাঠালাম।’’

উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন শুভেন্দু।  তবে সাংসদের নোটিশের জবাব আইনের পথে দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার