ডিসেম্বরেও উধাও শীতের ইনিংস, ডেঙ্গুর হানায় নাজেহাল শহরবাসী!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইংরেজি ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর মাস পড়লেও এখনও দেখা নেই শীতের। হাড় হিম করা কনকনে ঠাণ্ডার স্বাদ এখনও অনুভব করতে পারছেন না মহানগরবাসী। তার ওপর দোসর হয়েছে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি। আর এই আবহাওয়াতেই মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গু।কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত শীত না থাকায় মনোরম আবহাওয়ায় জমা জলে বংশ বিস্তার করছে মশা । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত দু’সপ্তাহে শহরে ডেঙ্গির রিপোর্ট পজ়িটিভ এসেছে প্রায় ২৫০ জনের। চলতি বছরের শুরু থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শহরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১১০১ জন। ৩ নভেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৮৬৫। শিয়ালদহ, কসবা, টালিগঞ্জ, নিউ আলিপুর, বেহালা, যাদবপুর এলাকাতেই ডেঙ্গির দাপট অনেকটাই বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

কিন্তু শীতেও কেন বাড়ছে এই ডেঙ্গু? বিশেষজ্ঞদের মতে, শীতে জল জমিয়ে রাখলেও তা থেকে ডেঙ্গির মশা তৈরি হবে না বলেই মনে করেন অনেকে। কিন্তু সেটা ভুল। তা ছাড়াও কলকাতার আবহাওয়া যে ভাবে পাল্টাচ্ছে, তার ফলেই বাড়ছে ডেঙ্গি।অন্যদিকে কলকাতা পুরসভার দাবি, এটা ঠিক যে, তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামলে মশার বংশবৃদ্ধি অনেকটাই কমে যায়। তবে কলকাতার যা পরিস্থিতি, তাতে সারা বছর ধরেই ডেঙ্গি হচ্ছে। কারণ, কলকাতার বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ছে।

সেই সঙ্গে শহরবাসীর একাংশের গাফিলতিকেও দুষছেন পুরসভা। তাঁদের মতে , গত কয়েক সপ্তাহে বৃষ্টি না হলেও ১০টি বাড়ির মধ্যে কমপক্ষে ৪–৫টি বাড়িতে জমা জলের খোঁজ মিলেছে। বাড়ির তুলনায় আবাসনগুলিতে ফ্রিজ়ের পিছনের রাখা ট্রে, ঘরের মধ্যে ফুলের টবে জল জমিয়ে রাখার প্রবণতা মশার বংশবৃদ্ধিতে সাহায্য করছে বলে দাবি পুর কর্তাদের।

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল