রাজ্যে ডেঙ্গুর বলি আরও ১, প্রাণ গেল তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ক্রমাগত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ক্রমশ চিন্তার ভাঁজ বাড়িয়েছে ডেঙ্গু। এবার ফের ডেঙ্গুর বলি এক তরুণী। মাত্র ২০ বছরেই ডেঙ্গু কাড়ল প্রাণ।

জানা গিয়েছে, মৃত তরুণীর নাম সমাপ্তি মল্লিক। দক্ষিণ দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন ওই তরুণী। নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। রক্ত রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে। শনিবার রাত থেকেই তাঁর অবস্থার অবনতি হয়। গভীর রাতে মৃত্যু হয় তরুণীর। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গু উল্লেখ রয়েছে।

রাজ্যে পাল্লা দিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। খোদ শহর কলকাতাতেও সংখ্যা বাড়ছেই। এই নিয়ে দক্ষিণ দমদমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। লাগাতার ডেঙ্গি আক্রান্ত হওয়ায় আতঙ্কিত মানুষ। তবে ডেঙ্গু নিধনে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে নবান্ন। হাসপাতালে যথাযথ চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় নিয়োগ হতে চলেছে বিশেষজ্ঞ চিকিৎসক।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay