রাজ্যে আসছে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার, কদিনের সফর?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে একের পর এক বদলি করা হয়েছে পুলিশ এবং প্রশাসনের অফিসারদের। আজ, শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল–সহ জেলার নির্বাচন আধিকারিক এবং প্রশাসনের কর্তারা ছিলেন। আর তারপরই জানা গেল, বাংলায় আসছে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার।

এদিকে আগামী ২৫ মার্চ রাজ্যে আসছে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। দু’‌দিনের সফরে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি। এই দু’‌দিনে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। এমনকী পুলিশ প্রশাসনের শীর্ষ অফিসারদের সঙ্গে বৈঠক করবেন তিনি বলে সূত্রের খবর। তার পর একাধিক নির্দেশিকা বা গাইডলাইন দেবেন। তবে সাংবাদিকদের মুখোমুখি হবেন কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।

অন্যদিকে এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে বাংলায় এসে কোন পদক্ষেপ করেন সেটাই দেখার।

এছাড়া ‘‌বিচারাধীন’‌ ভোটারদের অনেকটাই নিষ্পত্তি করে ফেলা হয়েছে। বিচারবিভাগীয় অফিসারদের তৎপরতায় অনেকটা কাজ হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এবার প্রকাশ করা হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। আর তার আগে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনারের সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আর রাজ্যের একাধিক অফিসার বদলি নিয়ে আগেই সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। তা নিয়ে তিনি কিছু বলেন কিনা সেদিকে এখন লক্ষ্য সকলের।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা