‘দিদি সব জায়গাতেই আছেন’, দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানালেন রচনা

বললেন, “আমি দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি। উনি আনন্দে থাকুন, ভাল থাকুন।”

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার রাত থেকে নববিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানানোর ঢল। সরাসরি, সোশ্যাল মিডিয়ায় সর্বত্র। ৬১ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বেচেলর তকমা ঘুচল তাঁর। গতকাল তাঁর বাড়িতেই বিজেপি মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে চার হাত এক হয়েছে তাঁর। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে একে অপরের সঙ্গে সারাজীবন থাকার প্রতিশ্রুতি নিয়েছেন দিলীপ ঘোষ। বিয়েতে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষের একাধিক রাজনৈতিক বন্ধুবান্ধব। প্রাণ ভরে সকলে আশীর্বাদ করেছেন তাঁদের। পাশাপাশি রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও সবকিছুর উর্ধ্বে গিয়ে দিলীপ ঘোষকে ফুল ও পুষ্পস্তবক পাঠিয়ে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে নতুন দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। বাদ গেলেন না অভিনেত্রী-তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়ও। তিনিও দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানালেন।

সাংসদ হওয়ার পর থেকেই হুগলিকে নিজের দ্বিতীয় বাড়ি বানিয়ে নিয়েছেন রচনা বন্দোপাধ্যায়। হুগলির উন্নয়নের জন্যে সর্বদা সেখানে তাঁর যাতায়াত লেগেই রয়েছে। বর্তমানে তিনি নিজের সংসদীয় এলাকায় স্বাস্থ্য শিবির করছেন। আজ চক্ষু পরীক্ষা শিবিরেরর আয়োজনে ধনিয়াখালিতে রয়েছেন রচনা বন্দোপাধ্যায়। সেখানে গ্রামের মানুষের চক্ষু পরীক্ষা থেকে ছানি অপারেশন জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেছেন তিনি। এছাড়াও যাঁদের হাত নেই তাঁদের জন্যে তিনি কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন। যাই হোক, এদিন স্বাস্থ্য শিবির থেকেই দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানালেন রচনা। বললেন, “আমি দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি। উনি আনন্দে থাকুন, ভাল থাকুন।”

প্রতিদিনই প্রাতঃভ্রমণে ইকো পার্কে যান দিলীপ ঘোষ। সেখানেই রিঙ্কুর সঙ্গে তাঁর মন দেওয়া নেওয়া। কিন্তু যে ইকো পার্কে তিনি প্রাতঃভ্রমণে যান, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা। এদিন এ প্রসঙ্গেই রচনা বলেন, “ইকোপার্ক সবার জন্য। দিদি তৈরি করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছে, বসতে পারছে। খাওয়া দাওয়া করতে পারছে। আনন্দ করতে পারছেন, এখানে থেকে প্রেম পর্বের সূচনাও হচ্ছে। সব জায়গায় দিদি আছে।” সুতরাং দিলীপ ঘোষকে বিধেই যে তিনি এমন কথা বললেন তা জানতে বাকি নেই কারো। দিলীপের সঙ্গে তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারের পরিচয় নিয়ে জল্পনার শেষ নেই। আজ দিলীপ ঘোষের জন্মদিন। প্রতিদিনের মতো আজও ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছেন তিনি। অনেক অনুগামীই আবার কেক, পায়েস নিয়ে এসেছেন। অনেকে আবার বলেছেন ‘রিঙ্কু বৌদি’ কোথায়? সেই উত্তরে দিলীপ ঘোষ বলেছেন, রিঙ্কু কখনই প্রাতঃভ্রমণে ইকো পার্কে যাননি। তাই ইকো পার্কে তাঁদের প্রেমের সূচনা, বিষয়টা ভুল।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ