বঙ্গ সফরে অমিত শাহের থেকে দূরেই রইলেন দিলীপ ঘোষ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) একদিনের সফর সেরে দিল্লি ফিরে গেলেও তাঁর সঙ্গে দূরত্ব মেপে থাকতে দেখা গেল দিলীপ ঘোষকে (Dilip Ghosh)।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ সফর সেরে দিল্লি (Delhi) রওনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একদিনের সফর সেরে দিল্লি ফিরে গেলেও অমিত শাহের বঙ্গ সফরে দূরত্ব মেপে থাকতে দেখা গেল দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা।

শুক্রবার রাতে শহরে পা রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাতেই কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিমানবন্দর থেকে অমিত শাহ নিজের গাড়িতে তুলে নেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে। কিন্তু বিজেপির শীর্ষ স্তরের নেতাকে স্বাগত জানাতে যেতে দেখা যায়নি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। এমনকি শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শেষে বিমানবন্দরে তাঁকে বিদায় জানানোর জন্যও যাননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। যেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল শনিবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানাতে গিয়েছিলেন কলকাতা বিমানবন্দরে। অমিত শাহের একদিনের রাজ্য সফরে কেবলমাত্র শুক্রবার রাতে রাজ্য বিজেপির কার্যালয়ে দলের বৈঠকে হাজির ছিলেন তিনি।

কিন্তু কেন অমিত শাহের সঙ্গে দূরত্ব বজায় রাখলেন দিলীপ ঘোষ? দিলীপ ঘোষের অনুগামীদের ব্যাখ্যা, ‘যারা পদলোভী তারাই অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য লালায়িত। দিলীপ ঘোষ কোনও তৈল মর্দন পছন্দ করেন না। তিনি নিজের ছন্দে রাজনীতি করেন। দিলীপ ঘোষের অনুগামীদের দাবি, ‘দিলীপ ঘোষ কোনও ব্যক্তিকে পুজো করেন না। শুক্রবার দলীয় বৈঠকে তাঁকে ডাকা হয়েছিল তাই তিনি হাজির হয়েছিলেন।’ বঙ্গ বিজেপিতে বেহাল দশা কাটাতে অমিত শাহও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, অমিত শাহ এসেও মেলাতে পারলেন না দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীকে।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর