দিলীপের বিয়ের মেনুতে মাছের সমাহার, রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : ৬৩-তে নতুন ইনিংসের সূচনা দিলীপ ঘোষের। আইনি বিয়ের পাশাপাশি বৈদিক নিয়ম মেনে সাত পাকে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। রাফ অ্যান্ড টাফ হিসেবে পরিচিত মানুষটাই মন দিয়ে বসেছেন দলেরই এক কর্মীকে। বয়স যে কোনও ফ্যাক্টর নয়, সেটা প্রমাণ করলেন তিনি। ষাট পেড়িয়েও ছাদনাতলায় গিয়ে এখন খবরের শিরোনামে রয়েছেন তিনিই।

শাসক শিবিরকে চোখা চোখা মন্তব্যে কাবু করা দিলীপ ঘোষ আজ বিয়ে করতে হাজির বরবেশে। বৈশাখেই এসেছে তাঁর জীবনে বসন্ত। ২১-র পরিচয় পরিণতি পেয়েছে ২৫-এ।

শুক্রবার সকাল থেকে তাঁর নিউটাউনের বাড়ি জমাজমাট। হাজির হয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব। তাঁকে শুভেচ্ছা জানাতে বাড়িতে যান দলের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায় সহ অনেকেই। তাঁকে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বিয়ের দিন খুব বেশি আয়োজন করেননি দিলীপ। অতিথিদের জন্য ছিল মধ্যাহ্নভোজের ব্যবস্থা। একেবারে ঘরোয়া, বাঙালি খাবারের পদে সকলকে আপ্যায়ন করেছেন তিনি। পাতে ছিল ভাত, ডাল, সবজি, কাতলা মাছ, শেষ পাতে রসগোল্লা এবং আইসক্রিমও। সন্ধ্যের মেনুতে রয়েছে রকমারি মাছ ও কিছু নিরামিষ পদ।

দুপুরেই রাজনৈতিক সতীর্থরা হাজির হয়েছিলেন দিলীপ ঘোষের বাড়িতে। সুকান্ত মজুমদার নব দম্পতিকে দিয়েছেন পাঞ্জাবী ও শাড়ি। অতিথিদের জন্য রিটার্ন গিফটের ব্যবস্থাও করেছিলেন তিনি। খুব বড় করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন হয়নি। জানা গিয়েছে, কাছের মানুষদের সঙ্গে নিয়েই নতুন জীবন শুরু করলেন দিলীপ ঘোষ। মায়ের ইচ্ছেতেই নাকি ঘরোয়া ভাবে বিয়ের পিঁড়িতে দিলীপ।

রাধাকৃষ্ণের প্রেমলীলার উৎসব শুরু কবে? জেনে নিন ঝুলনযাত্রার তিথি

বয়স বাড়লেই বিপাকক্রিয়া কমে না, তবে কেন বাড়ছে ওজন?

বাড়ি থেকে বেরোনোর সময়ে পিছন থেকে ডাক ‘অযাত্রা’! কী বলছে জ্যোতিষশাস্ত্র?

আজকের রাশিফল: পেটের সমস্যা দেখা দেবে, অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন…

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ