‘কলকাতা শ্রী’ প্রতিযোগিতার ফর্ম বিতরণ শুরু, আজ থেকে মিলবে পুরসভার ওয়েবসাইটে

উপস্থিত ছিলেন অভিনেতা-সাংসদ দেব (Dev), মেয়র পারিষদ সদস্য দেবাশীষ কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উ‍ৎসব দুর্গাপুজো (Durga Pujo)। গত কয়েক বছর ধরেই মহানগরের পুজোগুলিকে পুরস্কৃত করে চলেছে কলকাতা পুর নিগম (Kolkata Municipal Corporation)। ‘কলকাতা শ্রী’ (Kolkata Shree) নামে ওই পুরস্কার ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। সোমবার প্রতিযোগিতার জন্য ফর্ম-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) উপস্থিত ছিলেন অভিনেতা-সাংসদ দেব (Dev), মেয়র পারিষদ সদস্য দেবাশীষ কুমার (Debashish Kumar)। কলকাতা পুরনিগমের কেন্দ্রীয় ভবনের বাইরে অনুষ্ঠান উপলক্ষে হাজির ছিলেন ঢাকিরা। ধুনুচি নাচ আর ঢাকের তালে মেতে ওঠেন সাধারণ মানুষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ফের ইডি-সিবিআইকে (ED-CBI) নিশানা করেন। কটাক্ষের সঙ্গে বলেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ভয় পাওয়ানো যাবে না। বিজেপির সেই ক্ষমতা নেই।’ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) কটাক্ষ করে বলেন, ‘বিজেপি রাজ্য সভাপতি রাজনীতিতে নতুন এসেছেন। তিনি জানেন না, কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন।’ গত শনিবার গার্ডেনরিচে ইডির তল্লাশি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, ‘বাংলায় ভয়ের পরিবেশ তৈরি করছে ইডি।’ এদিন নিজের মন্তব্যে অনড় থাকার কথা জানান কলকাতার মেয়র।

মেয়র পরিষদ দেবাশীষ কুমার (Debashish Kumar) জানান, গত ১১ বছর ধরে ‘কলকাতা শ্রী’ প্রতিযোগিতা হচ্ছে। শহরের আড়াইশোর বেশি পুজোকমিটি এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে। তবে যারা কলকাতা পুর সংস্থার সঙ্গে যুক্ত আছেন, তাদের পুজো এই প্রতিযোগিতা থেকে বাইরে থাকবে।’

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি