ডিভিশন বেঞ্চেও ধাক্কা পার্থর, মামলায় নির্দেশই দিলেন না বিচারপতি

ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন পার্থ চট্টোপাধ্যায়।নিয়ম অনুযায়ী মামলা দায়ের না হওয়ায় নির্দেশ দিতে অস্বীকার করল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়ম অনুযায়ী মামলা দায়ের না হওয়ায় মামলায় নির্দেশ দিতে অস্বীকার করল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ মামলায় স্থগিতাদেশ না দেওয়ায় আগের নির্দেশ বহাল রইল। ফলে বুধবার সন্ধ্যে ৬টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে।

বুধবার সিবিআই দফতরে হাজিরা দিলেও যাতে তাঁকে গ্রেফতার না করা হয়, সেই জন্য ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ জানায়, ডিভিশন বেঞ্চে আর্জি জানানোর পদ্ধতিই মানেননি পার্থ চট্টোপাধ্যায়।  প্রাক্তন শিক্ষামন্ত্রী মামলা দায়ের না করেই ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছেন। তাই এই মামলা শোনা তাঁদের পক্ষে সম্ভব নয় বলে জানান বিচারপতিরা। দুই বিচারপতি এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে বলেন, যদি বেশি জরুরি হয় তবে প্রধান বিচারপতির কাছে যান। এর পর আদালতের কাজের সময় শেষ হয়ে যাওয়ায় আসন ছেড়ে উঠে যান বিচারপতিরা। ফলে সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল থাকে এই মামলায়। 

উল্লেখ্য, বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই বলে মন্তব্য করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে বহাল রেখে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে।  সিঙ্গল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চ বহাল রাখার সঙ্গে সঙ্গে এই মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চেই ফিরিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। এর পর সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন বুধবার সন্ধ্যে ৬টার মধ্যে সিবিআই দফতরে হাজির হতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। যদিও এর পর আবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে যান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু সেই মামলা নিয়ম মেনে না হওয়ায় নির্দেশ দিতে অস্বীকার করেন বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।

বক্স অফিসে ঝড় তুলেছে ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ