একজনের মৃত্যুতে জীবন পেল চারজন, সাফল্য এসএসকেএমের

একজনের অঙ্গ অনেকের জীবনই বাঁচাত্যে পারে। সেটাই নতুন করে প্রমাণ করে দিল হুগলির বলাগড়ের বাসিন্দা বাসুদেব কাঁড়ারের পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারা গেলেন ১জন। কিন্তু সেই মৃত্যুর জেরেই নতুন জীবন ফিরে পেলেন ৪জন। নাহ কোনও রূপকথার গল্প নয়। চূড়ান্ত বাস্তব। ব্রেন ডেথের(Brain Death) জেরে এক মধ্যবয়স্ক ব্যক্তির অঙ্গের হাত ধরে নতুন জীবন পেলেন দুই যুবক ও দুই বয়স্ক ব্যক্তি। প্রথম দুইজন পেলেন কিডনি, বয়স তাঁদের ২৮ বছর ও ৩৯ বছর। লিভার পেলেন ৭৮ বছর বয়সী এক বয়স্ক চিকিৎসক এবং হার্ট পেলেন বছর ৫৫’র এক ব্যবসায়ী। এই চারজনের দেহেই বেঁচে রইলেন মৃত ব্যক্তি। সব থেকে বড় কথা, এই অঙ্গ দানের(Organ Donate) জন্য এগিয়ে এসেছে যে পরিবার তাঁদের বসবাস গ্রামে। একদম কৃষক পরিবার। বাংলার বুকে দেখা যায় সচেতন শহুরে শিক্ষিত নাগরিকেরা ছাড়া আর কেউ মরণোত্তর অঙ্গদানে এগিয়ে আসছেন না। সেই ধারনায় ধাক্কা দিল হুগলি জেলার চুঁচুড়া সদর মহকুমার বলাগড় ব্লকের গুপ্তিপাড়ার বাসিন্দা বাসুদেব কাঁড়ার(Basudeb Knarar)(৫৩) পরিবার।

আরও পড়ুন ফেব্রুয়ারি নয়, মে মাসেই হবে পঞ্চায়েত নির্বাচন

কিছুদিন আগেই এক পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত বাসুদেববাবু। প্রথমে তাঁকে ভর্তি করা হয়েছিল গুপ্তিপাড়ার পাশেই থাকা পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালে। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রেফার করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital)। কিন্তু সেখানে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি হওয়ার পরেও অবস্থার বিশেষ কিছু উন্নতি হয়নি তাঁর। বরঞ্চ ক্রমশই তিনি যেন এগিয়ে যাচ্ছিলেন মৃত্যুর দিকে। বৃহস্পতিবার চিকিৎসকেরা তাঁর ভাগ্নে তুষার দাসকে জানিয়ে দেন বাসুদেববাবুর ব্রেন ডেথ হয়েছে। কিন্তু তাঁর অঙ্গগুলি এখনও ঠিক আছে। তাই তাঁর পরিবার যদি অঙ্গদানের সিদ্ধান্ত নেয় তাহলে বাসুদেববাবুর অঙ্গে আরও ৩-৪জন মানুষ বেঁচে থাকতে পারবেন। তাঁরা নতুন জীবন পাবেন। সাধারণত এই প্রস্তাবে হুট করে কেউ রাজি হন না। বিশেষ করে কলকাতার বাইরে রাজ্যের গ্রামীণ এলাকায় বসবাস করা পরিবারের সদস্যরা একদমই রাজি হননা এই ধরনের প্রস্তাবে। কিন্তু বাসুদেববাবুর পরিবার রাজি হয়। তার জেরেই এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই গ্রহিতার খোঁজ শুরু করেন।

আরও পড়ুন মাসতুতো দাদা-বোনে সহবাস, গর্ভবতী তরুণী

শুক্রবার সকালে বাসুদেববাবুকে ব্রেন ডেথ ঘোষণা করার পাশাপাশি তাঁর দুটি কিডনি, হার্ট ও লিভার দেহ থেকে বার করে তা সংরক্ষণ করার কাজ শুরু হয়ে যায়। রাতেই শুরু হয় প্রতিস্থাপনের অস্ত্রোপচার। কিডনি পান বছর ৩৯’র মোক্তার মণ্ডল ও বছর ২৮’র উজ্জ্বল দত্ত। লিভার পেয়েছেন সিরোসিসে ভোগা এক প্রবীণ চিকিৎসক। হার্ট পেয়েছেন বাইপাসের বেসরকারি হাসপাতালের হৃদরোগী, বাদশা খান নামে এক বছর পঞ্চান্নর প্রৌঢ়। সময় বদলাচ্ছে, মানুষের মানসিকতাও বদলাচ্ছে। ঠিক ভাবে সময় মতন বোঝালে যে অনেক মানুষের জীবন বাঁচানো যেতে পারে অঙ্গদানের মাধ্যমে তা দেখিয়ে দিল বাসুদেববাবুর পরিবার এবং অবশ্য এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী