চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোভিডে আক্রান্ত পরমব্রত! স্থগিত চলচ্চিত্র উৎসব

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টা আগেই শিশির মঞ্চে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। পাশে ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। অরিন্দম শীল, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারাও সেখানেই ছিলেন। রেখেছেন বক্তব্য, দাঁড়িয়েছেন ফোটোসেশনের জন্যও। সাংবাদিকদের দিয়েছেন বাইটও। এবার তিনিই জানালেন, আক্রান্ত হয়েছেন কোভিডে। তিনি পরমব্রত চট্টোপাধ্যায়। এই অভিনেতা এদিন নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন। লিখেছেন, ‘২৭ ডিসেম্বর মুম্বইয়ে থাকাকালীন কিছু মৃদু উপসর্গ ছিল। কিন্তু করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এর পর ৩০ ডিসেম্বর কলকাতায় ফিরি। ২ জানুয়ারির মধ্যে আর কোনও উপসর্গ ছিল না। কিন্তু একটি রুটিন টেস্ট করিয়েছিলাম। তার রিপোর্ট পজিটিভ আসে।’ পরমের এই কোভিড আক্রান্তের খবরে রীতিমত অস্বস্তি ছড়িয়েছে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে। স্থগিত হয়ে গিয়েছে উৎসব। 

এবারে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রীতিমত কোভিড আবহেই অনুষ্ঠিত হতে চলেছিল। এর জন্য কড়া বিধিও দর্শকদের মেনে চলতে হবে বলে কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল। যে ১০টি প্রেক্ষাগৃহে এবারে চলচ্চিত্র উৎসবের সিনেমা ও শর্ট ফিল্মগুলি দেখানো হবে সেগুলির সবকটিতেই ৫০ শতাংশ দর্শকাসনের টিকিট বিক্রি করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু শুরুতেই যে ভাবে ছন্দ কাটলো তার জেরে এই উৎসব এই বছর অন্য সময়ে আর আদৌ সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই। এদিন পরমব্রত’র কোভিড আক্রান্তের খবর সামনে আসার পরেই কলকাতা চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা সামনে তথ্য এসেছে শুধু পরমই নন, আয়োজন কমিটির প্রধান রাজ চক্রবর্তীও কোভিডে আক্রান্ত হয়েছেন।  সূত্রে জানা গিয়েছে, পরমের কোভিড আক্রান্তের ঘটনা সামনে আসতেই রাজ চক্রবর্তী কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপরেই চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়। 

Published by:

Share Link:

More Releted News:

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ