Durga Pujo: পুজো মণ্ডপে হতে পারে হামলা,চিন্তায় উদ্যোক্তারা,সতর্ক কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। এই আবহে সামনেই রয়েছে দুর্গাপুজো। আর সেইসময় পুজো মণ্ডপে  হামলা হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন একাধিক উদ্যোক্তারা। তাদের দাবি, উৎসবকে কলঙ্কিত করতে এই হামলার ঘটনার ঘটার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পুজোর সমন্বয় বৈঠকের সময় উদ্যোক্তারা এই কথা জানিয়েছে কলকাতা পুলিশকে।

সামনেই দুর্গা পুজো। তাই আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে পুজো কমিটিদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। সেখানে বিভিন্ন পুলিশ আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন সুরুচি সংঘ, চেতলা অগ্রণী-সহ একাধিক পুজো কমিটির কর্মকর্তারা। সেখানেই পুজো উদ্যোক্তারা জানান, ‘ বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি এই পুজোয় কেউ কেউ বিশৃঙ্খলা করার পরিকল্পনা করছে। পুজো মণ্ডপে গিয়ে গণ্ডগোল করতে পারে। তাই এইসকল হামলাকারীকে খুঁজে বের করার জন্য পুলিশের সহায়তা প্রয়োজন।‘

এই প্রসঙ্গে কলকাতা পুলিশ জানিয়েছেন, তৃতীয়া থেকেই রাস্তায় থাকবে পুলিশ মোতায়েন।  ১৫ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। বলা বাহুল্য, এই প্রথমবারপুজো কমিটির বৈঠকে উপস্থিত ছিল ভাঙড় ডিভিশন। সেখানে প্রায়  ছোট বড় মিলিয়ে মোট ১৩৬টির মত পুজো হয়। তাই ভাঙড় ডিভিশনের পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, ‘ সামনে কোন দমকল ষ্টেশন নেই।  তাই এতগুলি পুজোর অগ্নি নির্বাপণ ব্যবস্থা সম্ভব নয়।  পুজোর দিনগুলোতে মণ্ডপে যেন দমকলের গাড়ির ব্যবস্থা করা হয়। ‘ আর এই বক্তব্যের পরেই দমকলের তরফ জানান হয়েছে, পুজোর সময় মণ্ডপের মধ্যে থাকবে দমকলবাহিনী। একথায় দুর্গাপুজো যাতে সুষ্ঠু ভাবে হয় তার দিকেই বিশেষ নজর রাখছে পুলিশ।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের