দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নবমীর সন্ধ্যায় হালকা বৃষ্টি হলেও, দশমীতে বৃষ্টির পরিমাণ বাড়বে

নিজস্ব প্রতিনিধি: নবমীতে সন্ধ্যের পর হালকা বৃষ্টি নামলেও দশমীতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলাতে নবমী ও দশমীতে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,১৯ শে অক্টোবর থেকে ২২ শে অক্টোবর পর্যন্ত এই সময়টা আমাদের রাজ্যের ওপরে উত্তর পশ্চিম দিক দিয়ে হাওয়া বইবে।

উত্তরবঙ্গের (North Bengal)ক্ষেত্রে পুজোর আগে ১৮ থেকে কুড়ি অক্টোবর অবধি এই হাওয়া বইবে। এই সময়টা দার্জিলিং এবং কালিংপং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলা গুলোতে শুষ্ক ওয়েদার থাকবে। মেইন পুজোর পিরিয়ড ২১ অকোবের থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই সময়টা গোটা উত্তরবঙ্গ শুষ্ক ওয়েদার থাকবে।

দক্ষিণবঙ্গের (South Bengal)ক্ষেত্রে ১৮ থেকে ২২ এই সময়টা মূলত শুষ্ক ওয়েদার থাকবে। ২০অক্টোবর নাগাদ সেন্টাল ব্যাঙ্ক অফ বেঙ্গলে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ২৩ অক্টোবর এবং ২৪ অক্টোবর বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২৩ তারিখ কো কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে । পূর্ব মেদিনীপুর, সাউথ ২৪ পরগনা ,নর্থ ২৪ পরগনা ,কলকাতা(Kolkata), হাওড়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা।

এই জায়গাগুলোতে ২৩ অক্টোবর  খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২৪ অক্টোবর বৃষ্টির সম্ভাবনা বেশি। ৭০ থেকে ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা। লাইট টু মডারেটর বৃষ্টির সম্ভাবনা ইস্ট মেদিনীপুর,সাউথ ২৪ পরগনা, নর্থ ২৪ পরগনা, হুগলি এবং কলকাতা সহ বাকি জেলাগুলোতে। হালকা বৃষ্টি সম্ভাবনা ২৪ অক্টোবর। এই মুহূর্তে কোথাও কোনো সতর্কবার্তা নেই বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ