রাজ্যের ডিজি রাজীব কুমারকে সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের আগে রাজ্যের ডিজি রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। সেইসঙ্গে উত্তরপ্রদেশ, গুজরাট সহ ছয় রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও সরানোর নির্দেশ দিয়েছে কমিশন।

নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়া হল রাজ্যের ডিজি রাজীব কুমারকে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিব বি পি গোপালিকাকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কি কারণে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হল, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি কমিশন। তবে কমিশনের তরফে জানানো হয়েছে. এখন থেকে রাজীব কুমার নির্বাচন সংক্রান্ত কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না। একইসঙ্গে রাজ্যের কাছ থেকে পরবর্তী ডিজি হিসাবে তিনটি নাম চেয়ে পাঠানো হয়েছে। বিকেল পাঁচটার মধ্যে সেই তিনটি নাম পাঠাতে হবে। তবে কমিশনের তরফে জানানো হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পরবর্তী ডিজি কেউ দায়িত্ব নিচ্ছেন, ততক্ষণ রাজ্য পুলিশের কোনও সিনিয়র অফিসারকে ডিজি হিসাবে দায়িত্ব নিতে বলেছে কমিশন। উল্লেখ্য, ভোটের আগে এভাবে রাজ্যের ডিজিকে এভাবে সরিয়ে দেওয়ার ঘটনা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। এদিকে জাতীয় নির্বাচন কমিশনের চিঠি আসার পরই মুখ্য সচিবের নেতৃত্বে একটি বৈঠক শুরু হয়। রাজ্যের তরফে পরবর্তী ডিজি হিসাবে তিনটি নাম পাঠানো হয়েছে। এই তিন জনের মধ্যে রয়েছেন সিনিয়র আইপিএল অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়. রাজেশ কুমার ও রণবীর কুমার।

২০১৬ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রাজীব কুমার যখন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, তখনও তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল কমিশন। অন্যদিকে যে ছয় রাজ্যে স্বরাষ্ট্র সচিবদের সরানো হয়েছে, সেই রাজ্য হল উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ড।উল্লেখ্য, ১৯ এপ্রিল থেকে বাংলা, বিহার ও উত্তরপ্রদেশে সাত দফাতেই হবে লোকসভা নির্বাচন। দেখা যাচ্ছে, যে ছয় রাজ্যে প্রশাসনের শীর্ষস্তরে এই বদল করা হয়েছে, তাতে বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ রয়েছে।

 

 

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ