হাওড়ায় টাকা উদ্ধারকাণ্ডে তদন্তে নামতে পারে ইডি

ইতিমধ্যে এই মামলার এফআইআরের (FIR) কপি ও অন্যান্য তথ্য সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের দুটি ফ্ল্যাট থেকে নগদ ৮ কোটি ১৫ লাখ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি দুটি ফ্রিজ করা অ্যাকাউন্টেও হদিশ মিলেছে আরও ২০ কোটি টাকা। এবার এই গোটা বিষয়টি নিয়ে তদন্তে নামতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, ইতিমধ্যে এই বিষয়ে তথ্য অনুসন্ধান করা শুরু করেছে ইডি।

সূত্র মারফত জানা গিয়েছে, হাওড়ায় কোটি কোটি টাকা ও গয়না উদ্ধারের ঘটনায় অনুসন্ধান শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। ইতিমধ্যে এই মামলার এফআইআরের (FIR) কপি ও অন্যান্য তথ্য সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা। এই ঘটনায় আরও প্রয়োজনীয় নথি ও তথ্য কলকাতা পুলিশের কাছে চাওয়া হবে বলে সূত্রের খবর। প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহের পর তদন্ত শুরু করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

উল্লেখ্য হাওড়ায় শিবপুরে (Shibpur) ব্যবসায়ীর ফ্ল্যাটের সামনে রাখা গাড়ি থেকে কোটি কোটি টাকা-সহ সোনার গয়না উদ্ধার হয়েছে। কলকাতা পুলিশের তদন্তকারী দল তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে। ঘটনার পর থেকে এখনও পর্যন্ত কোনও হদিশ পাওয়া যায়নি ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের। প্রসঙ্গত রবিবার রাতে মন্দিরতলায় ওই ব্যবসায়ীর আরও একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৫ কোটি ৯৫ লাখ টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। উদ্ধার হয় প্রচুর সোনার গয়নাও। ঘটনার পর থেকে পলাতক ওই ব্যবসায়ী এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও। স্থানীয়দের অভিযোগ, শৈলেশ পাণ্ডেরা তিন ভাই পাড়ার লোকজনের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। বরং প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ তাঁদের। পলাতক ওই ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?