দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকাই বিধানসভার অধ্যক্ষের কাছে ইডি আধিকারিকরা, জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি: আচমকাই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকরা। বেশ কিছুক্ষণ কথা বলে বিধানসভা ছেড়ে চলে যান তাঁরা। যদিও কী কারণে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করেছিলেন তা নিয়ে মুখ খুলতে চাননি ইডির আধিকারিকরা। বিধানসভার অধ্যক্ষও কিছু বলতে রাজি হননি।

 শিক্ষক নিয়োগ-সহ একাধিক মামলায় রাজ্যের বেশ কয়েকজন বিধায়ক সিবিআই ও ইডির স্ক্যানারে রয়েছেন। রাজ্যের এক দাপুটে মন্ত্রী-সহ বেশ কয়েকজন বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেই তলব এড়িয়ে গিয়েছেন এক মন্ত্রী। ইডি আধিকারিকরা এদিন বিধানসভার অধ্যক্ষের সঙ্গে সাক্ষা‍ৎ করার পরেই জল্পনা শুরু হয়েছে, কোনও বিধায়ককে নিজেদের হেফাজতে নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অতীতে নারদকাণ্ডের তদন্তে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়দের গ্রেফতারির পরেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, আগাম কোনও অনুমতি না নিয়ে বিধায়কদের গ্রেফতার করা হয়েছে। এদিন কোনও বিধায়কের গ্রেফতারির অনুমতি নেওয়ার জন্য অধ্যক্ষের সঙ্গে দেখা করেছিলেন কিনা ইডি আধিকারিকরা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি অধ্যক্ষ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে আসবে, না আসবে, কার সঙ্গে কি কথা হল, তার উত্তর সংবাদমাধ্যমকে দেব না।’

 

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ