নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার অভিষেককে তলব করল ইডি

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার সময়ে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পরে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে আগামী মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। উল্লেখ্য, গত মাসেই ডায়মন্ডহারবারের সাংসদকে নিজাম প্যালেসে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে তাঁর ওপরে চাপ সৃষ্টি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। এ বিষয়ে চিঠিও লিখেছিলেন তিনি। ওই চিঠির পরিপ্রেক্ষিতে প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায় ও পরে বিচারপতি অমৃতা সিনহা এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ইডি ও সিবিআইকে নির্দেশ দেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিত গত মাসে কয়েক ঘন্টার নোটিশে নিজাম প্যালেসে তলব করা হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। টানা নয় ঘন্টা ধরে জেরা করা হয়। যদিও জেরা শেষে অভিষেক খানিকটা কটাক্ষের সুরে বলেছেন, ‘অশ্বডিম্ব প্রসব হয়েছে।’

বৃহস্পতিবার সকালেই কয়লা পাচার মামলায় অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জেরা করেন ইডির আধিকারিকরা। টানা সাড়ে চার ঘন্টার জেরা শেষে ইডি দফতর থেকে বেরোন। রুজিরাকে জেরার কয়েক ঘন্টার মধ্যেই অভিষেককে তলব করে নোটিশ পাঠান ইডির আধিকারিকরা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ এবং মানসিকভাবে হেনস্থা করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার সময়ে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

 

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

স্বাদের পাশাপাশি মিলবে উপকারিতা, বাড়িতে বানান বেগুন-বিটরুটের মুচমুচে চিপস

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার