পার্থ-অর্পিতার পর এসএসসি মামলায় প্রাক্তন শিক্ষাসচিবকে ইডির তলব! কুন্তলকেও হাজিরার নির্দেশ

এবার রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আবারও কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই। ৪ বছর পর আবারও সক্রিয় হচ্ছে তারা। এবার রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামী সপ্তাহে তাঁদের কলকাতার ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এদিকে চলতি মাসেই এই মামলার তদন্তের জন্যে তলব করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর কথিত বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন যুবনেতা কুন্তলকে গ্রেফতার করেছিল ইডি-সিবিআই। কিন্তু এখন তিনি জামিনে মুক্ত।

পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় আগেও মণীশকে তলব করেছিল সিবিআই। তিনি কলকাতার সিবিআই দফতরে গিয়ে হাজিরাও দিয়েছিলেন। মামলার তদন্তে আবারও মণীশ-কুন্তলকে তলব করল ইডি। পাশাপাশি এর আগে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হলেও তাঁদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এবার তাঁদেরও তলব করল ইডি। গত সপ্তাহেই সামনে এসেছিল যে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আবারও সক্রিয় হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রের খবর, আগামী ১৬ এবং ১৮ মার্চ কলকাতার ইডি দফতরে হাজির হতে বলা হয়েছে পার্থ-অর্পিতাকে।

সেখানে তাঁদের SSC নিয়োগ দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তখনই জানিয়ে দেওয়া হয়েছিল, এই মামলায় আরও কয়েকজনকে তলব করা হবে। সেই পরিকল্পনা মাফিক, বুধবার (১১ মার্চ) প্রাক্তন শিক্ষা সচিব মণীশ জৈন এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকেও তলব করল ইডি। প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা বন্দোপাধ্যায়। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছিল ইডি। তার পরেই দুজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী