গরু পাচার মামলায় এবার সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি

গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই মর্মে দিল্লির রাউস অ্যাভিনিউয়ের আদালতে বুধবার আবেদন জানান এনফর্সমেন্টের ডিরেক্টরেটের আধিকারিকরা।

গরু পাচার মামলায় আগেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই মামলায় তদন্তে নেমে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। এবার এই মামলায় তৎপরতা শুরু করল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গরু পাচার মামলায় টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ের তদন্ত করতে এবার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা। বুধবার সেই অনুমতি চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউয়ের আদালতে আবেদন জানিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, গরু পাচারের টাকা কোথায় গিয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে জানতে প্রয়োজন হলে অনুব্রত মণ্ডলকেও নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে।

প্রসঙ্গত গরু পাচার মামলার তদন্তে নেমে সিবিআই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে আগেই। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে তদন্তকারীদের দাবি। সিবিআই সূত্রে খবর, সায়গল হোসেনে সম্পত্তির পরিমাণ চমকে দেওয়ার মতো। তাঁর প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে তদন্তকারীদের দাবি। গোয়েন্দাদের মত, গরু পাচারের মতো একটি বড় কাজ কোনও একজন বা দুজন ব্যক্তির পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। এই চক্রের সঙ্গে অনেকে যুক্ত রয়েছেন বলে দাবি তদন্তকারীদের। বুধবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের শুনানি চলাকালীন সিবিআই এর আইনজীবী দাবি করেন, এনামুল হক গরু পাচার কাণ্ডের মূল মাথা। তার কাছে থেকে টাকা নিত সায়গল হোসেন। আর সায়গল সেই টাকাই পৌঁছে দিতেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) কাছে। যিওদিও সিবিআইয়ের এই দাবি অস্বীকার করেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের