‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

'ডিম থেরাপি' থেকে বাঁচতে এবার সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার কথা জানিয়ে বিপাকে কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ডিম থেরাপি’ থেকে বাঁচতে এবার সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার কথা জানিয়ে বিপাকে কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। রাজ্যে পালাবদলের পর থেকেই তোলাবাজি, শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। আর প্রকাশ্যে দুর্নীতিগ্রস্ত নেতাদের দেখলেই তাঁদের উপর ‘ডিম থেরাপি’ চলছে জনগণের। রাজ্য প্রশাসন থেকে শাসকদলের সর্বোচ্চ নেতা, যতই নিষেধ করুন না কেন, উত্তেজিত জনতার ক্ষোভ কিছুতেই মিটছে না। পচা ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।

এবার তা আটকাতে নিজের সঙ্গে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রাখার কথা জানালেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। সোমবার (১৭ অগস্ট) নিজের সংসদীয় এলাকায় সাংবাদিক বৈঠক করে তিনি জানালেন, ‘স্কুলে ডিম দেওয়া বন্ধ করে দিল। আমরাও সুরক্ষার জন্যে পিস্তলের লাইসেন্স নিচ্ছি। আমাদেরও আত্মরক্ষার অধিকার আছে। তাঁরা ভয় পাওয়ার লোক নন। ঋতব্রত কী কী করেছেন, ফোনে কী কী কথা বলেছেন, দরকার পড়লে, সবটাই ফাঁস করবে।’ তাঁর এই মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তাঁর এই কথার পাল্টা জবাবে বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দোপাধ্যায় জানিয়েছেন, ‘উনি যদি আগ্নেয়াস্ত্র রাখেন, তাহলে আমরা ওঁকে তুলে বিহার পার করে দিতে আসব।’

পালাবদলের বাংলায় দুর্নীতিগ্রস্ত নেতাদের উপর জনরোষ আছড়ে পড়েছে। তার বহিঃপ্রকাশ ঘটেছে ‘ডিম থেরাপি’র মাধ্যমে। কালীঘাটপন্থী তৃণমূলের জনপ্রতিনিধি তথা সৌগত রায়, মহুয়া মৈত্র, কুণাল ঘোষ-সহ অনেকেই ইতিমধ্যে ডিম হামলার মুখে পড়েছেন। এবার তা আটকাতে পিস্তলের লাইসেন্স নিচ্ছেন বলে দাবি করলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। আজ বেশ কিছু কর্মসূচি নিয়ে বর্ধমান-দুর্গাপুরে গিয়েছেন তিনি। সন্ধ্যায় রুদ্ধদ্বার বৈঠক রয়েছে তাঁর। মঙ্গলবার পূর্ব বর্ধমানের নানা জায়গায় ঘুরবেন।

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের