জেলমুক্তির পরেই ফের চাপ বাড়ল জ্যোতিপ্রিয়ের ! জমা পড়ল চার্জশিট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জেল মুক্তির পরেও স্বস্তি পেলেন না জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু । এবার নতুন করে ‘ঘুরপথে’ প্রশ্নের মুখে পড়তে চলেছেন তিনি । কারণ, সোমবার রেশম দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টর তথা ইডি জমা দিল পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট । আর সেখানেই নাম রয়েছে বালুর চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শান্তনু ভট্টাচার্যের। 

এদিন ইডির বিশেষ আদালতে চার্জশিট জমা দেবেন তদন্তকারী অফিসাররা । জানা গিয়েছে, সেই চার্জশিটে শান্তুনু ছাড়াও নাম রয়েছে হিতেশ ছন্দক ও সুব্রত ঘোষের। দুজনেই চালকলের মালিক। বলা বাহুল্য, রেশন দুর্নীতি মামলায় প্রথম থেকেই তদন্তকারী অফিসারদের নজরে ছিলেন শান্তুনু । অভিযোগ, দুর্নীতির টাকা কোন পথ হয়ে আসবে সেই হিসাব রাখতেন তিনি । এবার ইডির চার্জশিটে নাম রইল শান্তনু ভট্টাচার্যের।  

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়ে আবারও রাজনীতির ময়দানে সক্রিয় হচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।  বিধানসভার বাজেট অধিবেশনে তাঁর উপস্থিতি তো দেখাই গিয়েছিল। সে পর্ব মিটতেই এ বার নিজের হাবরা   বিধানসভা এলাকায় সক্রিয় হচ্ছেন তিনি । সশরীরে বিভিন্ন কর্মসূচিতে যাচ্ছেনই বালু । বলা বাহুল্য, বছর ঘুরলেই বিধানসভা ভোট। আর ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে নিজের বিধানসভা এলাকায় ঘর গোছাতে আসরে নেমে পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর এই সময়   চাপে ফেলতে তাঁর চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শান্তনু ভট্টাচার্যের বিরুদ্ধে ইডি চার্জশিট জমা দিতে চলেছে। 

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘অশুভ শক্তি’র প্রভাব দূর করতে বিশেষ যজ্ঞ, প্রতিবাদ পড়ুয়াদের

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!