যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘অশুভ শক্তি’র প্রভাব দূর করতে বিশেষ যজ্ঞ, প্রতিবাদ পড়ুয়াদের

অশুভ শক্তির প্রভাব দূর করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল বিশেষ যজ্ঞানুষ্ঠানের। আজ, শুক্রবার (৭ অগস্ট) দুপুরে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল গোটা ইউনিভার্সিটির অরবিন্দ ভবন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অশুভ শক্তির প্রভাব দূর করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল বিশেষ যজ্ঞানুষ্ঠানের। আজ, শুক্রবার (৭ অগস্ট) দুপুরে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল অরবিন্দ ভবন। এদিন প্রশাসনিক কার্যালয়ের গাড়িবারান্দায় যাগযজ্ঞের আয়োজন করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্মীদের একাংশ। তাঁদের বিশ্বাস, যজ্ঞের পবিত্র অগ্নিতে ইউনিভার্সিটির যাবতীয় ‘অশুভ’ শক্তির বিনাশ হবে। আইন ভেঙে দুই গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তার মেয়াদকাল বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই প্রশাসনের শুভবুদ্ধির জন্যে এমন কর্মকাণ্ডের আয়োজন করে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ভাবধারায় অনুপ্রাণিত ভারতীয় মজদুর সঙ্ঘের অনুমোদিত পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী সঙ্ঘ। তবে ঘটনাটি নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।

আপত্তি জানিয়েছেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তাঁরা বলছে, ঐতিহাসিক প্রশাসনিক ভবনে এ সব কাজের জন্যে কোনও অনুমতি নেওয়া হয়নি। এসব অগ্নি প্রজ্জ্বলন কখনই আইনানুগ নয়। তবে এতে কোনও অন্যায় দেখছেন না পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী সঙ্ঘের সভাপতি ও বিশ্ববিদ্যালয় এর কর্মী অসীম পাত্র। তাঁর দাবি, ‘বিগত সরকারের আমলে একের পর এক দুর্নীতি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ অপবিত্র হয়ে গিয়েছে। প্রশাসনের শুভবুদ্ধির জন্যে এই যাগযজ্ঞের আয়োজন করা হয়েছে। ক্যাম্পাসের ভিতরে যখন মশাল নিয়ে মিছিল করা হয়, কুশ পুত্তলিকা দাহ করা হয়, তখন প্রশাসন তো কোনও ব্যবস্থা নেন না। তাহলে এখন কেন? এতে কোনও অন্যায় দেখেছি না।’

একই কথা বলেছেন অখিল ভারত বিদ্যার্থী পরিষদের ইউনিট সভাপতি নিখিল দাস। তিনিও বলেছেন, ‘ক্যাম্পাসের ভিতরে যখন ভারতবিরোধী স্লোগান দেওয়া হয়, তখন কী অনুমতি নেওয়া হয়? তাহলে প্রশাসনের শুভবুদ্ধির জন্যে যজ্ঞের আয়োজন করলে এতে দোষের কী? এই কর্মকাণ্ডের উপর আমাদের সমর্থন রয়েছে।’ তবে কর্মীদের এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একাংশ সমর্থন করছেন না। তাঁদের দাবি, কোনও শিক্ষা প্রতিষ্ঠানে এমন ধর্মীয় আচার-অনুষ্ঠানের কোনও নিয়ম নেই। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছে ইঞ্জিনিয়ারিং ও বিভাগের ছাত্রদের একাংশ।

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী