এই মুহূর্তে

পরীক্ষার আগে ক্রিকেট নয়, মায়ের বকুনিতেই ইঞ্জিনিয়ারিং ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি: সামনে পরীক্ষা (EXAM)। তাই ক্রিকেট (CRICKET) খেলতে বাধা দিয়েছিলেন মা। আর তারপরেই ঝুলন্ত দেহ উদ্ধার হল ছেলের। মৃত ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা (SUICIDE)। কসবার ঘটনা। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, মৃত বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। তাঁর কলেজ নিউ গড়িয়ায়। সোহম পড়তেন দ্বিতীয় বর্ষে। মৃতের নাম সোহম বসু।মৃতের আনুমানিক বয়স ২১ বছর। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা। যদিও মৃতের কাছ থেকে মেলেনি কোনও স্যুইসাইড নোট। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোহমের পরীক্ষা ছিল সামনেই। তার আগে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যাচ্ছিল সে। পরীক্ষার আগে ক্রিকেট খেলাতে বাধা দিয়েছিলেন তাঁর মা।

পুলিশ (POLICE) সূত্রে জানা গিয়েছে, গত শনিবার দুপুরে সোহমকে ক্রিকেট খেলতে জন্য ডাকতে গিয়েছিলেন স্থানীয় ২ যুবক। তখন সময় প্রায় ১২ টা। সামনে ফাইনাল পরীক্ষা ছিল। তাই খেলতে যেতে বাধা দেন তাঁর মা। ওই ২ যুবককে চলে যেতে বলেন তিনি। সোহমকে বকাবকি করেন পরীক্ষার আগে খেলতে যেতে চাওয়ার জন্য। এরপর দুপুর প্রায় পৌনে ২ টো নাগাদ কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন সোহমের বাবা ও মা। ফিরে আসেন প্রায় আধ ঘণ্টা পর দুপুর ২ টো ১৫ নাগাদ। বাড়ি ফিরে দেখেন, সিলিং ফ্যানে সোহমের ঝুলন্ত দেহ। গলায় ছিল বেডকভার। এরপর সোহমের দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে। দেহ পরীক্ষা করে চিকিৎসকরা জানান, সোহম মৃত। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ