Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৪ দিনের মধ্যে সাঁতরাগাছিতে সরাতে হবে বাবুঘাটের সব বাস

১৪ দিনের মধ্যে বাবুঘাটে থাকা সমস্ত বাস মিনিবাসের স্ট্যান্ডকে সাঁতরাগাছিতে সরিয়ে নিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি জারি করে দিল আরটিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৪ দিনের মধ্যে বাবুঘাটে(Babughat) থাকা সব বাস ও মিনিবাসের(Bus Minibus) স্ট্যান্ড সরিয়ে নিয়ে চলে যেতে হবে সাঁতরাগাছিতে(Santragachi)। সোমবার রেজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি বা আরটিও(RTO) দফতর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি(Notice) জারি করা হয়েছে। একই সঙ্গে সেই বিজ্ঞপ্তির খসড়া পাঠিয়ে দেওয়া হয়েছে বেঙ্গল বাস সিন্ডিকেট, অলবেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস সমন্বয় সমিতি, সিটি সুবার্বন বাস সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বাস মিনিবাস অপেরেটার্স কো-অর্ডিনেশন কমিটি এবং বাস মিনিবাস রুট কমিটি সিন্ডিকেটকে। ওই বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে, এই বিজ্ঞপ্তি জারির ১৪ দিনের মধ্যে বাবুঘাটে থাকা সমস্ত বাস মিনিবাসের স্ট্যান্ডকে সাঁতরাগাছিতে সরিয়ে নিয়ে যেতে হবে। যদিও এই বিজ্ঞপ্তি জারির পরে এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠে এসেছে বাবুঘাটের বাস ও মিনিবাসগুলিকে সাঁতরাগাছিতে পাঠানো হলে তাঁদের যাত্রাপথের সম্প্রসারণ কী ঘটবে!

বাবুঘাট থেকে বর্তমানে শহরে আসা ভিন রাজ্যের দূরপাল্লার এসি ও নন এসি বেসরকারি বাস ছাড়ে। এর পাশাপাশি রয়েছে গোটা ৪০ বাস ও মিনিবাসের যাত্রা শুরু বা যাত্রা শেষের স্ট্যান্ড। সব মিলিয়ে সারাদিন হাজারেরও বেশি বাস, মিনিবাসের যাত্রা শুরু বা শেষ হয় বাবুঘাট থেকে। এর জেরে ময়দান এলাকা, ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকা এবং বাবুঘাট এলাকায় দূষণ ছড়িয়ে পড়ার অভিযোগ তুলছিলেন পরিবেশবিদরা। তার জেরে মামলাও হয়। ওই মামলায় কলকাতা হাইকোর্ট থেকে সাফ জানিয়ে দেওয়া হয় ধর্মতলা সহ বাবুঘাট এলাকা থেকে যাবতীয় বাসের স্ট্যান্ড সরিয়ে ফেলতে হবে। যদিও সেই স্থানান্তকরণের জন্য কোনও নির্দিষ্ট দিন ঠিক করে দেওয়া হয়নি আদালতের তরফে। কিন্তু সাঁতরাগাছিতে রেলস্টেশন সংলগ্ন এলাকায় কোনা এক্সপ্রেসওয়ের ধারে রাজ্য সরকার বাস টার্মিনাস তৈরি করলেও সেখানে কোনও বেসরকারি বাসই সরতে চাইছিল না। এবার আরটিও বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কার জানিয়ে দিল বাবুঘাট থেকে যাবতীয় বাস মিনিবাসকে সরে যেতে হবে সাঁতরাগাছিতে।

বাস মিনিবাস অপেরেটার্স কো-অর্ডিনেশন কমিটির তরফে এদিন প্রদীপ নারায়ণ বসু জানিয়েছেন, ‘এভাবে আলাপ আলোচনা না করে কোনও সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া ঠিক নয়। আর এর জন্য আলাদা করে পারমিটও ইস্যু করতে হবে। নাহলে কোনও দুর্ঘটনা ঘটলে যাত্রীরাও কেউ বিমার টাকা পাবেন না, বাসের মালিকেরাও কোনও টাকা পাবেন না। রাজ্য সরকারকে আমাদের সঙ্গে আলোচনায় বসে এই সিদ্ধান্ত নিতে হবে। নাহলে আমাদের পক্ষে প্রস্তাব মানা সম্ভব নয়। তবে সাঁতরাগাছি যেতে হলে আমার বিদ্যাসাগর সেতু হয়েই যাব। সেক্ষেত্রে বাড়তি জ্বালানি পড়বে, নতুন করে ভাড়ার তালিকাও ঠিক করতে হবে।’

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের