ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বে রাজীব, মেঘালয়ে মানস-সব্যসাচী

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়া বিধানসভা ভোটে প্রথমবার লড়তে নেমে তৃণমূল কংগ্রেস যে বড়সড় চমক দিতে চলেছে, বুথ ফেরত সমীক্ষাতেই তা উঠে এসেছে। আর সেই সুখবর পাওয়ার দিনেই ত্রিপুরায় দলের দায়িত্ব প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাতে সঁপে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁকে ত্রিপুরার সংগঠনের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অবিলম্বেই দায়িত্ব বুঝে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেত্রী তাঁর প্রতি ফের আস্থা রাখায় আপ্লুত ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক।

এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ত্রিপুরায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে সংগঠনের ইনচার্জ হিসেবে নিয়োগ করেছেন দলের জাতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়ের ইনচার্জ হয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। তাঁর সঙ্গে কো-ইনচার্জ বা সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। উল্লেখ্য গোয়া বিধানসভা ভোটের দায়িত্ব দিয়ে সৈকত রাজ্যে তরুণ-তুর্কি নেত্রী মহুয়া মৈত্রকে পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। দলনেত্রীর সেই বিশ্বাসের মর্যাদা অনেকটাই রাখতে সক্ষম হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী বছর উত্তর পূর্বের দুই রাজ্যের বিধানসভা ভোটকে পাখির চোখ করেছেন দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বিজেপির কব্জা থেকে মুক্ত করাই তাঁর প্রধান লক্ষ্য। এখন থেকেই দুই রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। যাতে সংগঠনের ভিতকে শক্ত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছেও দলের কর্মসূচি ও আদর্শ পৌঁছে দেওয়া যায়। সাধারণ ভোটারদের কাছে দলের প্রতীক চেনানোর উপরেই জোর দিচ্ছেন তিনি। তাই সাংগঠনিকভাবে দক্ষ তিন নেতার হাতেই দুই রাজ্যের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থ-র ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাশবিক! ১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণ, ছুড়ে ফেলা হল তিনতলা থেকে

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ