তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এম এ’র পরীক্ষা, বিতর্কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি :  টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের দিন ২৮ আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রির পরীক্ষাসূচি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। টিএমসিপির প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে প্রতবছরের মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্যা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু ওইদিন দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে। এই নিয়েই প্রতিবাদ জানিয়েছে টিএমসিপি।

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের হয়রানি করতে এটি করা হয়েছে। এদিনের পরীক্ষাসূচি নিয়ে আপত্তি জানিয়েছে টিএমসিপি। দিন বদবের কথা বলা হয়েছে।তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেছেন, এই সময়সূচি তৈরি করা দিল্লির ইশারায় রাজনৈতিক অপকৌশল মাত্র। বলা হয়েছে, পরীক্ষার সময়সূচি এমন করা হয়েছে, যে সময় অনুষ্ঠান করা হবে। ওই সময় পরীক্ষা দিতে আসতে সমস্য়ায় পরতে পারেন পড়ুয়ারা। তাই পরীক্ষা দিনের বদল হলে ভাল হয় বলে জানানো হয়। কর্মসূচি আগে থেকেই ঘোষিত। তাই ওইদিন পরীক্ষায় হলে সমস্য়ায় পরবেন পরীক্ষার্থীরাই। পরীক্ষার সময়সূচি নিয়ে বিতর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

কিন্তু কোনওরকমভাবেই পরীক্ষা সূচি বদল করতে চায় না কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে জানিয়েছেন, পরীক্ষাসূচি বদল হবে না। ওইদিন পরীক্ষা দিতে হবে। এটা গণতান্ত্রিক অধিকারের হস্তক্ষেপ নয়। এটা একটি দলের অনুষ্ঠান। এগুলো দেখতে গেলে সব রাজনৈতিক দলে দিন দেখে পরীক্ষা ফেলতে হবে। কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানকে বিচার করে পরীক্ষা ফেলা অগণতান্ত্রিক।  কোনওভাবেই পরীক্ষার সময়সূচি বদল করতে রাজি নয় বিশঅববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর