পুজোর ছুটির ‘বাহানা’ দিয়ে সুপ্রিম কোর্টের কাছে সময় ‘ভিক্ষা’ ঋতব্রত শিবিরের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোকে সামনে রেখে অজুহাত ঋতব্রত শিবির বা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের। সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়ার জন্য আরও দুসপ্তাহ সময় চাইলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তাঁদের যুক্তি, দুর্গাপুজো থাকায় সবকিছু বন্ধ ছিল, স্ট্যাম্প পেপার কেনার সুযোগ হয়নি। তাই হলফনামা জমা দিতে দেরি হচ্ছে। যদিও ঋতব্রতদের আর্জির তীব্র বিরোধিতা করেন মমতা তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে কল্যাণের আপত্তিকে গুরুত্ব দেওয়া হয়নি। হলফনামা জমা দিতে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে আরও দশদিন সময় দিয়েছে শীর্ষ আদালত।

আরও পডুন: ‘বিজেপি একাই লড়বে,’ সুদীপ-শুভেন্দু সাক্ষাতের মাঝেই সাফ জানালেন শমীক

তৃণমূল নাম এবং প্রতীক কার, তা নিয়ে সুপ্রিম কোর্টে এখনও মামলা বিচারাধীন। গতমাসের শুনানিতে কালীঘাট এবং ঋতব্রত তৃণমূল, দুপক্ষকেই নথি এবং হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পুজোর পর সেই নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। আজ, সোমবার ছিল সেই নথি জমা দেওয়ার শেষদিন। কিন্তু এদিন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত তৃণমূলের তরফে ছুটির অজুহাত দেখিয়ে নথি জমা না দিতে পারার কথা বলা হয়। নতুন করে আদালতের কাছে সময় চান তাঁদের আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। এবং নথি জমা দিতে ১০ দিন আরও সময় দেওয়া হয়। সঙ্গে কালীঘাট তৃণমূলকেও আরও দশদিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। পাল্টা হলফনামা জমা দিতে পারবে কালীঘাট তৃণমূলও। তাই সব মিলিয়ে দুই পক্ষকেই ১০ দিন করে মোট ২০ দিনের অতিরিক্ত সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।

হাড়োয়ায় ক্লাব দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, জখম একাধিক

লোকাল ট্রেন লেটের কারণে স্থগিত হয়ে গেল সেমেস্টারের পরীক্ষা, তাজ্জব ঘটনা মুম্বইয়ে

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কোহলির চেয়েও দামী জল খান দিশা পাটানি, দাম শুনলে হতবাক হবেন

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

‘বিজেপি একাই লড়বে,’ সুদীপ-শুভেন্দু সাক্ষাতের মাঝেই সাফ জানালেন শমীক

প্রেমে প্রত্যাখ্যান, ১৩ বছরের নাবালিকাকে অপহরণ, বন্ধ ঘরে আটকে লাগাতার যৌন নির্যাতন

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, রাত পোহালেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

পুজোর ছুটির ‘বাহানা’ দিয়ে সুপ্রিম কোর্টের কাছে সময় ‘ভিক্ষা’ ঋতব্রত শিবিরের

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতাদের নিয়ে কুরুচিকর পোস্ট, পুলিশের জালে যুবক

জীবিত প্রমাণে ১০২ বছর বয়সে বর সেজে প্রতিবাদ, ১০৬ বছরে থামল দুলিচাঁদের লড়াই