জুড়ছে মেট্রো- বাস, যানজট এড়াতে ফিডার সিস্টেমের পরিকল্পনা মুখ্যমন্ত্রীর

মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এই পরিষেবায় সরকারি বাস (BUS) সরাসরি পৌঁছে যাবে মেট্রো স্টেশনে। থাকবে অটো পরিষেবাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রো (METRO) পরিষেবার সঙ্গে যুক্ত হবে সরকারি বাস পরিষেবা। যানজট এড়াতে এই ‘ফিডার সিস্টেম’ (FEEDER SYSTEM)- এর কথা শোনালেন রাজ্যের মন্ত্রী (MINISTER) তথা কলকাতা পুরসভার মেয়র (MAYOR) ফিরহাদ হাকিম (FIRHAD HAKIM)।‌ তিনি বলেন, এই ধরনের সুবিধা দেখা যায় মুম্বইয়ে। নয়া পরিষেবা চালু হলে সুবিধা হবে মানুষের। এই পরিকল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE)। তিনি রেলমন্ত্রী (RAIL MINISTER) থাকাকালীন এই পরিকল্পনা করেছিলেন। তা জানিয়েছেন ফিরহাদ হাকিম নিজেই।

মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এই পরিষেবায় সরকারি বাস (BUS) সরাসরি পৌঁছে যাবে মেট্রো স্টেশনে। মন্ত্রী বলেন, ব্যারাকপুর থেকে এই সুবিধা পাওয়া যাবে। কামারহাটির ভেতরের এলাকা থেকে শুরু করে দক্ষিণেশ্বর পর্যন্ত আপাতত দেওয়া হবে এই পরিষেবা। ফিডার সার্ভিস বাসের পাশাপাশি থাকবে অটোতেও।

মন্ত্রী বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে মহানগরের সব বাস হবে ব্যাটারি চালিত। উল্লেখ্য, ইলেকট্রিক বাস ইতিমধ্যেই  বেশ জমিয়ে চলতে শুরু করেছে শহরে। এতে দূষণ কম এবং জ্বালানির খরচ লাগে না।

ফিরহাদ হাকিম বলেন, পূর্ব থেকে পশ্চিমে মেট্রো পরিষেবা শুরু হবে আগামী বছরের মধ্যেই। তারপরেই বলেন, ফিডার সার্ভিসের বাস-অটো (AUTO) যাতে সরাসরি মেট্রো স্টেশনের (STATION) কাছাকাছি যায়, সেই উদ্যোগ নেওয়া হবে। যানজট এড়াতে এই পদ্ধতি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মন্ত্রী।

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য