চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্যাংরার প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সকালে ট্যাংরার একটি প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লেগে যায় ওই কারখানা সংলগ্ন একটি গুদাম ঘরেও। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন এবং পুলিশ। স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম। 

জানা গিয়েছে, সকালে হঠাৎ করে এদিন প্লাস্টিক কারখানায় আগুন লেগে যায়। এলাকা ছেয়ে যায় গাঢ় কালো ধোঁয়ায়। ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। তবে কী করে আগুন লাগল তা স্পষ্ট নয়। কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত।

পুলিশ ও দমকল (FIRE BRIGADE) সূত্রে খবর, এলাকা খালি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তবে খবর লেখা পর্যন্ত, বিধ্বংসী আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়নি। দমকলবাহিনীর কর্মীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলে তারপর আগুন লাগার ঘটনার তদন্ত করা হবে। আগুন লাগার ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ এবং দমকলের পক্ষ থেকে সকলকে আশ্বস্ত করা হচ্ছে। স্থানীয়দের সরানো হয়েছে নিরাপদ দূরত্বে। তবে আহত হওয়া বা মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। মনে করা হচ্ছে, আগুন নেভাতে আরও ঘণ্টা খানেক সময় লাগবে। 

ফিরহাদ বলেন, মানুষের রুটি রুজির সঙ্গে জড়িত অনেক কারখানা আছে, যা অনুমোদিত নয়। তবে যাতে ‘ফায়ার নর্মস’ মানা হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। মেয়র বলেন, দমকল বাহিনী তৎপর হয়ে কাজ করছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। 

Published by:

Share Link:

More Releted News:

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ