মেডিক্যাল কলেজে ফের  ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বাহিনী 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে,  বৃহস্পতিবার  মেডিক্যাল কলেজের এমসিএইচ ভবনের নীচের তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরেই আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

মেডিক্যাল কলেজের এমসিএইচ ভবনের নীচতলায় ছিল একটি অব্যবহৃত  লিফট। আর সেই লিফটের নীচ থেকেই বের হতে থাকে কালো ধোঁয়া। তবে দমকল বাহিনী দ্রুত ওই আগুনের জায়গা চিহ্নিত করে  আগুন নিয়ন্ত্রণে আনে।  এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এই ঘটনা প্রসঙ্গে হাসপাতাল সুপার অঞ্জন অধিকারী জানিয়েছেন, ‘ এমসিএইচ ভবনের নীচে চলছিল লিফট বসানোর কাজ। তারজন্য চলছে খোঁড়াখুঁড়ি। আর তখনই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।‘ তিনি আরও জানান, কি করে এই আগুন লাগল তা এখন জানা যায়নি। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, মেডিক্যাল কলেজের এমসিএইচ ভবন গত নভেম্বর মাসে আচমকাই আগুন লেগে যায়। হেমাটোলজি বিভাগের ল্যাবে এই ঘটনাটি ঘটেছিল। আর এই অগ্নিকাণ্ডের ঘটনার কয়েকমাস পরে ফের হাসপাতালের একই ভবনে ঘটল অগ্নিকাণ্ড। তবে কি করে বারবার এমন ঘটনা ঘটছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

কর্মীসংখ্যার চেয়ে বেতনের খরচ বেশি! নিয়োগ নিয়ে কলকাতা পুরসভায় বিশেষ তদন্ত কমিটি গঠন

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

হাড়হিম ঘটনা ধূপগুড়িতে! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য

আত্মহত্যা নাকি খুন? গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত বরাহনগর, আটক স্বামী-শাশুড়ি

মর্মান্তিক! ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উঠতি ফুটবলার

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

টাকা লুটের পর এলোপাথাড়ি গুলি! আমেরিকায় নিজের দোকানেই খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

রবিতে টালিগঞ্জে তুলকালাম, অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ

‘পুলিশ শুধু বন্দুকের ট্রিগার টিপবে,’ গুন্ডাদমনে চরম হুঁশিয়ারি দিলীপের